Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

রাস্তা মেরামত করছেন তপন ঘোষ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের তপন ঘোষ। এই তরুণ নিজের টাকা, শ্রম ও সময় ব্যয় করে ভাঙা রাস্তা সংস্কার, নলকূপ ও সাঁকো মেরামত করেন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন।

৩৫ বছর বয়সী তপন ঘোষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জনের পর গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। কয়েক বছর চাকরির পর ২০১৬ সালে গ্রামে ফিরে যুক্ত হন বাবার ব্যবসায়। বর্তমানে উপজেলার বনগ্রাম বাজারে পারিবারিক ‘ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার’ পরিচালনার পাশাপাশি প্রতিদিন মানুষের সমস্যা খুঁজে বের করে সমাধানের চেষ্টা করছেন।

তপনের জনসেবার গল্পটা আরও বিস্তৃত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির মাধ্যমে। তিনি মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে নিজ উদ্যোগে সমস্যার সমাধান করা শুরু করেন। ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর বাবা নীলকণ্ঠ ঘোষের মৃত্যুর পর মানুষের জন্য আরও বেশি কাজ করার সংকল্প নেন তিনি। এরপর প্রতিদিন বিকালে ভ্যান নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে থাকেন।

তপনের ভাষায়, ‘যেখানে মানুষের কষ্ট দেখি, সেখানে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করি। মানুষের মুখের হাসিই আমার সবচেয়ে বড় পুরস্কার।’

ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের দিগনগর সেতুর উত্তর পাশে বড় একটি গর্ত সংস্কারের মধ্য দিয়ে তার বড় ধরনের জনকল্যাণমূলক কাজের শুরু। তপন জানিয়েছেন, তিনি গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, নড়াইলসহ বিভিন্ন এলাকায় রাস্তা, কালভার্টের সংযোগ সড়ক এবং সাঁকো সংস্কার করেছেন। গত এক বছরে আড়াই শতাধিক স্থানে সড়কের বিভিন্ন ধরনের সংস্কারকাজ করার পাশাপাশি মেরামত করেছেন স্কুল, কলেজ, মসজিদ, মন্দির ও মাদ্রাসার নষ্ট নলকূপ।

শুধু অবকাঠামোই নয়, পরিবেশের দিকেও নজর আছে তার। চলতি বছর বর্ষা মৌসুমে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আম, জাম, কাঁঠাল, আমলকী, হরীতকী, লটকন, করমচা, লেবু, জামরুলসহ বিভিন্ন ধরনের ফলদ ও ঔষধি গাছের ৫ শতাধিক চারা রোপণ করেছেন তিনি।

তপনের মা কল্যাণী ঘোষ বললেন, ছোটবেলা থেকেই ছেলে অন্যের উপকার করতে ভালোবাসে। মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলামের ভাষায়, ‘তপনের মতো যুবকরা যদি এগিয়ে আসে এবং এমন জনহিতকর কাজ করে, তাহলে আমাদের সমাজ আরও এগিয়ে যাবে।’

জনদুর্ভোগউদ্যমীতপনলাঘববৃক্ষরোপণধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব