পরিবেশ
রক্ষায় সড়কের পাশে লাগানো হচ্ছে গাছ। কিন্তু সেই
গাছই যদি ভবিষ্যতে সড়কের
নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য
হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে
উদ্যোগটির যৌক্তিকতা থাকল কই? খুলনার
পাইকগাছা পৌরসভায় প্রায় ১১ কোটি ৮০
লাখ টাকা ব্যয়ে নির্মিত
কয়েকটি সড়কের পিচঢালাই থেকে মাত্র এক
থেকে দুই ফুট দূরে
লাগানো হয়েছে গাছের চারা। এতে যানবাহন চলাচলে বাধা, দুর্ঘটনা এবং সড়কের পিচঢালাই
ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা।
অবশ্য ঠিকাদারের দাবি, কর্তৃপক্ষের নকশা অনুযায়ীই কাজ হয়েছে। কিন্তু সেই নকশা কোথায়, কারা অনুমোদন করে...