সুন্দরবনে নতুন বৃক্ষরোপণে গোল্ডেন রুটস
- বিশ্বের ৯১টি দেশের ৪৮৭টি প্রকল্পের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে এই উদ্যোগ

বাঁ থেকে— ফেরদৌস রানা, আশিফ ইমাম খান, ফাহিম শাহরিয়ার, এম এম মোহতাসিম ও সৈয়দা মেহেজাবিন
সুন্দরবনের ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারে পাটের তৈরি পরিবেশবান্ধব ‘বায়ো-শিল্ড’ ব্যবহারের উদ্ভাবনী ধারণা নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষক-শিক্ষার্থীদের প্রকল্প ‘গোল্ডেন রুটস’। ২০২৬ সালের ওশানলাভ ইনোভেশন অ্যাওয়ার্ডসের ‘দ্য লিভিং সি’ বিভাগে বিজয়ী হয়েছে প্রকল্পটি। বিশ্বের ৯১টি দেশের ৪৮৭টি প্রকল্পের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে এই উদ্যোগ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস বন্দরের সান পেদ্রো এলাকায় অবস্থিত সামুদ্রিক গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র আলট্রাসিতে অনলাইনে করা এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের পূর্ণ নাম ‘গোল্ডেন রুটস: জুট ওয়েভ বায়ো-শিল্ডস ফর সুন্দরবনস রেস্ট্রোরেশনস’। নেতৃত্বে রয়েছেন বিএমইউর ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের প্রভাষক আশিফ ইমাম খান। দলের অন্য সদস্যরা , , ,




