Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

রোম বিতর্কের পর ভেনিসে

  • রোম বিতর্কের অবসান ঘটিয়ে এবার গানে গানে ইতালির আরেক শহর ভেনিস মাতালেন নগরবাউল জেমস। ইউরোপে তার জমকালো পরিবেশনা এবং অস্ট্রেলিয়া ট্যুরের খবর রইল এই আয়োজনে
বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬
রোম বিতর্কের পর ভেনিসে

ফারুক মাহফুজ আনাম জেমস -নগরবাউলের ফেসবুক পেজ

ইউরোপের এক শহর থেকে আরেক শহর— যেখানেই যাচ্ছেন নগরবাউল জেমস, সেখানেই তৈরি হচ্ছে বাংলাদেশের রকসংগীতের চেনা উন্মাদনা। প্রবাসী দর্শক-শ্রোতাদের কাছে তিনি যেন শুধু একজন শিল্পী নন, দেশের মাটির সঙ্গে আবেগের এক সেতুবন্ধন। দেশের বাইরে জেমসের কনসার্ট মানেই যেন নিজের দেশ, শৈশব আর ফেলে আসা দিনের স্মৃতির কাছে ফিরে যাওয়া। এবার ইতালির ভেনিসে সেই আবেগের ঢেউ তুললেন জেমস। তার পরিবেশনাশৈলী উপভোগের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। একের পর এক গান পরিবেশনের মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি। শুরু থেকেই তার মুগ্ধকর পরিবেশনা তৈরি করে উচ্ছ্বাস। তার আবেগভরা কণ্ঠে ‘বাংলাদেশ’, ‘সুন্দরীতমা’, ‘পাগলা হাওয়া’, ‘গুরু ঘর বানাইলা’সহ জনপ্রিয় গানগুলো মুহূর্তেই তৈরি করে উচ্ছ্বাসের আবহ। কেউ গানের সঙ্গে গলা মিলিয়েছেন, কেউ আবার মোবাইল ফোনে ধারণ করেছেন প্রিয় শিল্পীর পরিবেশনাশৈলী। গতকাল ২৩ আগস্ট ভেনিসের থিয়েটার কোরসা’য় অনুষ্ঠিত হয় এই কনসার্ট। শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর বলেন, ‘জেমস ভাইকে ঘিরে দর্শক-ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তিনিও সবার উপস্থিতিতে গান গাওয়া বেশ উপভোগ করেছেন।’

ভেনিসের কনসার্ট শেষ করে বাংলাদেশের এই রকতারকা এবার যাবেন সুইডেনে। আগামী ৫ সেপ্টেম্বর স্টকহোমে আয়োজিত কনসার্টে অংশ নেবেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হবে জেমসের এবারের ইউরোপ সফরের পর্ব। ইউরোপের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংগীতের মাধ্যমে সংযোগ তৈরি করে এই সফর ইতোমধ্যে পেয়েছে ব্যাপক সাড়া। স্টকহোমের কনসার্টেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন আয়োজকেরা।

 

লন্ডন থেকে শুরু

লন্ডনের সিটি প্যাভিলিয়নে গত ২৫ জুলাই সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জেমসের এবারের ইউরোপ সফর শুরু হয়। দীর্ঘদিনের জনপ্রিয় এই রকতারকার গান শুনতে সেখানে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা।

লন্ডনের পর জেমসের পরের গন্তব্য ছিল পর্তুগালের রাজধানী লিসবন। লিসবোয়া আয়ো ভিভোতে গানে গানে শ্রোতাদের মাতান তিনি। পর্তুগালে এটাই ছিল তার প্রথম কনসার্ট। ফলে এই আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জেমসের গান শুনতে বিভিন্ন এলাকা থেকে দর্শকরা কনসার্টে অংশ নেন। এর আয়োজন করে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা।

এরপর গত ২ আগস্ট ফ্রান্সের প্যারিসে গান গেয়ে শুনিয়েছেন জেমস। ইউরোপের অন্যতম সাংস্কৃতিক নগরী প্যারিসেও তার কনসার্ট ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

 

রোমে অনাকাঙ্ক্ষিত ঘটনা

ইউরোপ সফরের মাঝেই ইতালির রোমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয় জেমসকে। দেস্তাসিও এসতাতে ভেন্যুতে গত ১৬ আগস্ট সংগীত পরিবেশন করেন তিনি। কনসার্ট সফলভাবে শেষ হলেও আয়োজকদের আচরণ নিয়ে পরে তৈরি হয় বিতর্ক।

রোমের একটি হোটেলের ৩৪৫ নম্বর কক্ষে ছিলেন জেমস। কিন্তু ৫৪৯ নম্বর কক্ষে আবর্জনা রেখে অপরিষ্কার করার দোষ তার ওপর চাপানো হয় বলে জানিয়েছেন শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর। তার দাবি, ওই কক্ষে ছিলেন আমেরিকা থেকে আসা একজন অতিথি গিটারিস্ট। শিল্পীর মুখপাত্র ২৪৬ নম্বর কক্ষে অবস্থান করছিলেন বলেও জানান তিনি। ঘটনাটি নিয়ে জেমসের টিমের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এদিকে রোমে জেমসের কনসার্ট এবং পরবর্তী ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়। তাকে নিয়ে ছড়ানো বিভিন্ন বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে দেশের সংগীতশিল্পী, গীতিকবি ও সংস্কৃতি অঙ্গনের অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেন। তারা জেমসের পাশে দাঁড়িয়ে ঘটনার নিন্দা জানান। ফলে একটি কনসার্টকে ঘিরে তৈরি হওয়া বিষয়টি দ্রুতই দেশের সংগীতাঙ্গনেও আলোচনার কেন্দ্রে চলে আসে।

 

পরের গন্তব্য অস্ট্রেলিয়া

ইউরোপ পর্ব শেষ করে নগরবাউল জেমস এবার পাড়ি দেবেন অস্ট্রেলিয়ায়। আগামী ১২ সেপ্টেম্বর সিডনি এবং ১৯ সেপ্টেম্বর মেলবোর্নে আয়োজিত দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। ইউরোপের পর অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও জেমসের এই সফর হয়ে উঠবে সংগীতের বিশেষ আয়োজন। তার জনপ্রিয় গানগুলো নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

সব মিলিয়ে ইউরোপ ও অস্ট্রেলিয়া সফরে ৮টি কনসার্টে অংশ নিচ্ছেন জেমস। লন্ডন, লিসবন, প্যারিস, রোম, ভেনিস ও স্টকহোমের পর সিডনি ও মেলবোর্নে হবে সফরের শেষ দুটি আয়োজন।

ইউরোপইতালিরোমভেনিসনগরবাউলজেমস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?