বহু বছর ধরে নতুন কোনো মৌলিক গান প্রকাশ না হলেও, মঞ্চে উঠলেই যার গিটারে বেজে ওঠে চেনা সুরের ঝংকার—তিনি নগরবাউল জেমস। এক হাতে গিটার, অন্য হাতে যেন সুরের এক অদৃশ্য জাদুদণ্ড। সেই সুরের জাদুতেই তিনি অনায়াসে বুঁদ করে রাখেন কোটি ভক্তকে। দেশের সীমানা পেরিয়ে জেমসের সেই চিরচেনা রক-ঝড় এবার আছড়ে পড়তে যাচ্ছে ইতালির শান্ত ও রূপময় শহর ভেনিসে।
আগামী ২৩ আগস্ট ইউরোপ সফরের অংশ হিসেবে রোমান্টিক শহর ভেনিসে সুরের মায়াজাল ছড়াবেন নগরবাউল। তার আগমনকে ঘিরে ভেনিসে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসা...