Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫
সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

সিরিয়ায় হামলা চালানোর সিদ্ধান্তের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছে সংবাদপত্র হারেৎজ। পত্রিকাটি সতর্ক করে বলেছে, এই উত্তেজনা ইসরায়েলকে তুরস্কের সঙ্গে ‘অর্থহীন ও অন্তহীন সংঘাতে’ জড়িয়ে ফেলতে পারে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

রবিবার এক সম্পাদকীয়তে পত্রিকাটি বলেছে, ‘নির্বাচনের আগে বেনিয়ামিন নেতানিয়াহু গাজা বা লেবাননে যুদ্ধ চালাবেন কি না, কিংবা পশ্চিম তীরে সংঘাত ছড়াবেন কি না, তা নিয়ে যখন আমরা ভাবছিলাম, তখন তিনি উত্তর সিরিয়ায় সামরিক আক্রমণের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এতে তুরস্কের সঙ্গে নতুন একটি সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে।’

হারেৎজ বলেছে, সাম্প্রতিক মাসগুলোয় তুরস্কবিরোধী ইসরায়েলি বক্তব্য মঙ্গলবার উত্তর সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে হামলার মধ্য দিয়ে নতুন মাত্রা পেয়েছে।

এর আগে, নেতানিয়াহুর দাবি করেন, হামলার লক্ষ্য ছিল ওই অঞ্চলে তুরস্কের উপস্থিতি ঠেকানো। তবে আঙ্কারা ও ওয়াশিংটন ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, নির্বাচনী স্বার্থে ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন পদক্ষেপ নিয়েছেন।

মঙ্গলবার উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটির রানওয়েতে আটটি হামলা চালায় ইসরায়েলি বিমান। এতে বিমানঘাঁটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পর তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো নিশ্চিত করেছে, ইসরায়েলি হামলার আগে বা হামলার সময় আবু আল-দুহুর বিমানঘাঁটিতে কোনো তুর্কি সামরিক মিশন ছিল না।


আরও পড়ুন

ইসরায়েল-তুরস্ক টানাপড়েনে নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যে

২৩ আগস্ট ২০২৬


হারেৎজ তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং সিরিয়া ও ইরাকবিষয়ক বিশেষ দূত থমাস বারাকের সতর্কবার্তার কথাও উল্লেখ করেছে। বারাক বলেছেন, ইসরায়েলের এই হামলা ইসরায়েল ও তুরস্কের মধ্যে ‘সরাসরি সামরিক সংঘাতে’ রূপ নিতে পারত।

পত্রিকাটি বলেছে, বারাকের কথায় ইঙ্গিত পাওয়া যায়, এটিই হয়তো ইসরায়েলের মূল লক্ষ্য ছিল।

বারাক বলেছেন, তুরস্কের ‘ইসরায়েলে হামলা চালানোর বা দেশটির সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা নেই’। তিনি সতর্ক করে বলেছেন, নির্বাচনের সময় হওয়ায় নেতানিয়াহু ‘অযৌক্তিক আচরণ করতে পারেন’।

হারেৎজ বলেছে, আন্তর্জাতিক শক্তিগুলো যখন সিরিয়ায় স্থিতিশীলতা আনার চেষ্টা করছে, তখনই ইসরায়েলি সামরিক অভিযান চালানো হয়েছে। ইসরায়েল ‘এই প্রচেষ্টার বিপরীত পথে’ এগোচ্ছে।

পত্রিকাটি বলেছে, ‘এর ফলে ইসরায়েল শুধু সিরিয়াকেই নয়, সেখানে যুক্ত অন্য সব পক্ষকেই, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, দূরে সরিয়ে দিচ্ছে।’

হারেৎজ মধ্যপ্রাচ্যের নতুন ও একাধিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসরায়েলকে নতুন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

পত্রিকাটি বলেছে, ‘নেতানিয়াহু যখন উত্তর সিরিয়ায় এই নিখুঁত অভিযান নিয়ে গর্ব করছেন, তখন তার চোখের সামনে বিপজ্জনক ও অর্থহীন এই অভিযান চলছে। একই সময়ে এ নতুন জোট গড়ে উঠছে। কিন্তু ইসরায়েল তার অংশ নয়।’

পত্রিকাটি আরও বলেছে, ‘শুধু বোমা হামলা চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করা বা হুমকি ঠেকানো যায় না। এর বিকল্প কূটনীতি ও সুচিন্তিত নীতি প্রয়োজন। নেতানিয়াহুর সময়ে এসবের গুরুত্ব যেন হারিয়ে গেছে। ইসরায়েলকে দূত বারাকের সতর্কবার্তা শুনতে হবে এবং তুরস্কের সঙ্গে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকতে হবে।’

আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলার পর সিরিয়া জাতিসংঘ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুটি অভিন্ন চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলা, যার মধ্যে বিমান হামলা, অনুপ্রবেশ ও অপহরণও রয়েছে, ‘স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং অঞ্চলটিকে আরও উত্তেজনার ঝুঁকিতে ফেলছে’।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়া জুড়ে হামলা বাড়িয়েছে ইসরায়েল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

ইসরায়েল-তুরস্কইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুহারেৎস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়