Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১
বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

বরিশালের সব রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি: আগামীর সময়

থ্রি-হুইলার মাহিন্দ্রা চালকদের হাতে কয়েকটি বাস ভাঙচুরের প্রতিবাদ এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকা ও অন্যান্য রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস শ্রমিকরা। আজ সোমবার দুপুর পৌনে ২টা থেকে শুরু হয়েছে এ ধর্মঘট।

কয়েকজন বাস শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে থ্রি-হুইলার মাহিন্দ্রা চলাচল নিয়ে বাস শ্রমিক ও মালিকদের সঙ্গে মাহিন্দ্রা চালক ও মালিকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে শিমুলতলা এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে মাহিন্দ্রা চালকরা কয়েকটি বাস ভাঙচুর করেন।

এ ঘটনার পর সকালে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে আরও কয়েকটি বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। এরপর নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ ১৪টি রুট এবং পরে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। মহাসড়ক থেকে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

বাস শ্রমিক রবিউল ইসলাম বললেন, ‘শিমুলতলা এলাকায় মাহিন্দ্রা চালকরা একত্রিত হয়ে আমাদের বাস ভাঙচুর এবং কয়েকজন স্টাফকে মারধর করেছেন। প্রথমে আমরা কোনো প্রতিবাদ করিনি। পরে বানারীপাড়ার দিকে যাওয়া প্রায় প্রতিটি বাসে হামলা ও ভাঙচুর চালায় তারা। এরপরই বাস চলাচল বন্ধ করেছি।’


আরও পড়ুন

ফিটনেসবিহীন বাস বন্ধে ডিএমপির অভিযান

১৩ মার্চ ২০২৬

বাস চালক আমজাদ বললেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা আছে। তারপরও এসব যানবাহন চলাচল করছে। পুলিশের সামনে দিয়ে এসব যানবাহন চললেও ব্যবস্থা নেওয়া হয় না। এসব যানবাহনের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানিও হচ্ছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালবে।’


বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানিয়েছেন, সকালে বানারীপাড়া এলাকায় মাহিন্দ্রা চালকরা সড়কে অবস্থান নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে বিরোধে জড়ান। প্রথম দিকে শ্রমিকরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও পরে বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করে দেন।

এ বিষয়ে থ্রি-হুইলার মাহিন্দ্রা চালক বা মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।

বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে টার্মিনাল ও বিভিন্ন সড়কে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। দূরপাল্লার যাত্রীরাও বাসে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন।

বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নথুল্লাবাদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশালবরিশালে ধর্মঘটবাস চলাচল বন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন