Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

  • বিডিজবসের তথ্যভাণ্ডার থেকে নেওয়ার দাবি, কর্তৃপক্ষের অস্বীকার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২১:০৭
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

প্রতীকী ছবি

চাকরি খুঁজতে গিয়ে অনলাইনে জমা দেওয়া জীবনবৃত্তান্তই (সিভি) এবার সম্ভাব্য ‘পণ্য’ হয়ে উঠেছে। ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘ম্যাডর‍্যাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। তাদের দাবি, এসব সিভি দেশের জনপ্রিয় চাকরির অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবসের তথ্যভাণ্ডার থেকে সংগ্রহ করা হয়েছে। বিজ্ঞাপনে সিভিতে থাকা ব্যক্তিগত ও পেশাগত তথ্যের বিস্তারিত বিবরণও তুলে ধরা হয়েছে। তবে ব্যবহারকারীদের তথ্য বিডিজবস থেকে ফাঁস হয়েছে—হ্যাকার গোষ্ঠীটির এই দাবি সরাসরি অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

রবিবার দুপুরে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে বিজ্ঞাপনটি প্রকাশ করে হ্যাকার গোষ্ঠীটি। সেখানে দাবি করা হয়, তাদের হাতে বিডিজবসের ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি রয়েছে। এসব সিভিতে নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে বলে দাবি করেছে তারা।

শুধু তথ্য থাকার দাবিতেই থেমে থাকেনি গোষ্ঠীটি। এসব তথ্য বিক্রির দরও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি সিভির একটি কপির দাম এক হাজার মার্কিন ডলার। সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে। অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পেইউ ও বাইন্যান্সের নামও উল্লেখ করা হয়েছে।

দাবির সত্যতা বোঝাতে হ্যাকাররা ১৪৮টি সিভির নমুনা প্রকাশ করেছে। প্রকাশিত নমুনাগুলো বিশ্লেষণ করে দেখা যায়, সেগুলোর বেশির ভাগই পুরনো। বিশেষ করে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ হালনাগাদ করা সিভির সংখ্যা বেশি।

তবে বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অন্য জায়গায়। প্রকাশিত ১৪৮টি সিভির মধ্যে দুজনের সঙ্গে কথা বলা হয়েছে। তারা দুজনই বেসরকারি চাকরিজীবী। কয়েক বছর আগে তারা বিডিজবসে নিজেদের সিভি আপলোড করেছিলেন বলে জানিয়েছেন।

এক সিভিতেই একজনের পূর্ণাঙ্গ পরিচয়

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, একটি সিভিতে থাকা তথ্য আলাদাভাবে হয়তো খুব বড় কিছু মনে না-ও হতে পারে। কিন্তু নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগতযোগ্যতা ও কর্মজীবনের অভিজ্ঞতার মতো তথ্য একসঙ্গে চলে গেলে একজন ব্যক্তির পূর্ণাঙ্গ ডিজিটাল পরিচিতি তৈরি করা সম্ভব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, এ ধরনের তথ্য সাইবার অপরাধীদের হাতে গেলে তা ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি ও আর্থিক প্রতারণার মতো অপরাধ সংঘটিত হতে পারে।

অর্থাৎ চাকরির জন্য নিজের যোগ্যতা তুলে ধরতে একজন ব্যক্তি যে তথ্য জমা দিয়েছেন, সেটিই পরে তার বিরুদ্ধে প্রতারণার অস্ত্র হয়ে উঠতে পারে।

‘বিডিজবস থেকে তথ্য ফাঁস হয়নি’

ডার্ক ওয়েবে প্রকাশিত এসব তথ্য বিডিজবসের তথ্যভাণ্ডার থেকে ফাঁস হয়েছে—হ্যাকারদের এমন দাবি নাকচ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।

তিনি বললেন, বিডিজবস শুরু থেকেই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। তথ্যের সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের প্রোফাইল কে দেখতে পারবেন এবং কে দেখতে পারবেন না, সে বিষয়েও বিভিন্ন নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে।

বিডিজবসে নিবন্ধিত লক্ষাধিক নিয়োগকারী প্রতিষ্ঠান নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে জানিয়ে ফাহিম মাশরুর আরও বলেন, এসব তথ্য তারা শুধু নিজেদের নিয়োগপ্রক্রিয়ার কাজে ব্যবহার করতে পারে।

কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করলে এবং বিষয়টি বিডিজবসকে জানানো হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে ডার্ক ওয়েবে প্রকাশিত ৬০ লাখ সিভির দাবির উৎস কোথায়, কীভাবে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিজ্ঞাপনদাতা হ্যাকার গোষ্ঠীর দাবি কতটা সত্য—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ডার্ক ওয়েবসিভিবিডিজবসহ্যাকার
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৮

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১৭

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    advertiseadvertise