চাকরি খুঁজতে গিয়ে অনলাইনে জমা দেওয়া জীবনবৃত্তান্তই (সিভি) এবার সম্ভাব্য ‘পণ্য’ হয়ে উঠেছে। ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘ম্যাডর্যাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। তাদের দাবি, এসব সিভি দেশের জনপ্রিয় চাকরির অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবসের তথ্যভাণ্ডার থেকে সংগ্রহ করা হয়েছে। বিজ্ঞাপনে সিভিতে থাকা ব্যক্তিগত ও পেশাগত তথ্যের বিস্তারিত বিবরণও তুলে ধরা হয়েছে। তবে ব্যবহারকারীদের তথ্য বিডিজবস থেকে ফাঁস হয়েছে—হ্যাকার গোষ্ঠীটির এই দাবি সরাসরি অস্বীকার করেছে প্রতিষ্ঠানট...