এক পৃষ্ঠার সিভি আদর্শ, নাকি দুই পৃষ্ঠার- এ নিয়ে চাকরিপ্রার্থীরা অনেক সময় দ্বিধায় ভোগেন। কার জন্য কোনটা প্রয়োজন, সেই পরামর্শ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. খালেদ মাহমুদ
এক পৃষ্ঠার সিভি
চাকরির বাজারে এক পৃষ্ঠার সিভিকে অত্যন্ত শক্তিশালী এবং সুনির্দিষ্ট যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত সদ্য বিশ্ববিদ্যালয় পাস করা ফ্রেশ গ্র্যাজুয়েট, এন্ট্রি-লেভেল এবং যাদের কাজের অভিজ্ঞতা শূন্য থেকে তিন বছরের মধ্যে, তাদের জন্য এই সিভি আদর্শ। একজন নিয়োগকর্তা একটি সিভির পেছনে গড়ে মাত...