পরামর্শ
সিভি ও কভার লেটারের মধ্যে পার্থক্য

মডেল: রাকিবুল ইসলাম; ছবি: ক্যারিয়ার ক্লাব
চাকরির আবেদনে দুটিই গুরুত্বপূর্ণ নথি হলেও এগুলোর উদ্দেশ্য ও উপস্থাপনার ধরন ভিন্ন। এ দুটির পার্থক্য, ব্যবহার ও আবেদনের সময় করণীয় নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন আইইউবির মার্কেটিং প্রভাষক মো. সাদমান সাদিক
কভার লেটার হচ্ছে একটি আবেদনপত্র আর সিভি আপনার অ্যাকাডেমিক ও পেশাগত কাজের সংক্ষিপ্তসার। আপনি যে কোম্পানি বা প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন, সেখানে কেন আবেদন করছেন— সেটি ব্যাখ্যা করে সিভির সঙ্গে যে আবেদনপত্র জমা দেওয়া হয়, সেটিই কভার লেটার। আপনি কোন কোম্পানিতে, কোন পদে এবং কী কারণে আবেদন করছেন— এখানে তা উল্লেখ থাকবে। পাশাপাশি প্রার্থী হিসেবে আপনি কেন ওই পদের জন্য উপযুক্ত, সেটিও সংক্ষেপে তুলে ধরতে পারেন। আর প্রয়োজনীয়
সাধারণ ভুল: নিয়োগ বিজ্ঞপ্তিতে কভার লেটারের কথা উল্লেখ না থাকলেও জমা দেওয়া যেতে পারে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কভার লেটারের কথা না দিতে বলা থাকলে সেটি বাদ দিতে হবে। সিভির বেশিরভাগ তথ্য অভিন্ন থাকতে পারে, কিন্তু প্রতিটি কোম্পানি ও পদের জন্য কভার লেটার নতুন করে সাজানো ভালো। একে শুধু আনুষ্ঠানিক একটি আবেদনপত্র হিসেবে দেখলে চলবে না। প্রয়োজন অনুযায়ী নিজের পক্ষে গুরুত্বপূর্ণ কোনো বিষয় ব্যাখ্যা করার সুযোগ হিসেবেও
পর্যবেক্ষণ: চাকরির আবেদন প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অনেক প্রার্থীকে একই সময়ে একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে হয়। তাই প্রতিবার নতুন করে কভার লেটার লেখার পরিবর্তে একটি ভালো টেমপ্লেট তৈরি করে রাখা যেতে পারে। আবেদনের সময় শুধু প্রতিষ্ঠানের নাম, পদের নাম ও চাকরির বিবরণ অনুযায়ী প্রয়োজনীয় অংশগুলো পরিবর্তন করলেই চলবে। বর্তমানে অনেক প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেমের (এটিএস) মাধ্যমে সিভি বাছাই করে। তাই সিভি ও কভার লেটার এমনভাবে



