যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন— এমন সর্বোচ্চ ২ লাখ বিদেশির ব্যবসায়ী ও পর্যটক ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বার্তা সংস্থা এপি গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এই খবর দিয়ে বলেছে, পরিকল্পনাটি বাস্তবায়ন হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা।আগামী কয়েক সপ্তাহের মধ্যে পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে ঘোষণা দিতে পারে। এ কাজে তারা অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) স...