আলাউদ্দিন আলী স্মরণে
বিনোদন প্রতিবেদক

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী
কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। আলাউদ্দিন আলীকে স্মরণ করে কন্যা আলিফ আলাউদ্দিনের আহ্বানে সাড়া দিচ্ছেন সংগীতপ্রেমীরা। বাবার সুর করা ও সংগীতায়োজিত গান গেয়ে #AlauddinAliLivesOn হ্যাশট্যাগে ভিডিও শেয়ার করছেন অনেকে।
আলিফ জানান, এরই মধ্যে অনেকেই তাকে ট্যাগ করেছেন। উদ্যোগটির পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের দিয়ে বাবার জনপ্রিয় গান করানোর পরিকল্পনাও রয়েছে তার। বছরের শেষে আলাউদ্দিন আলীকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা আছে। এ ছাড়া বাবার জীবন ও কর্ম নিয়ে বই লেখার কাজও এগিয়ে নিতে চান তিনি। পাশাপাশি বাবার প্রায় সাড়ে তিন হাজার গানের রয়্যালটি নিয়ে কাজ করছেন।




