Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় নাটক

যুক্তরাষ্ট্রের ডালাসের মঞ্চে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০০
যুক্তরাষ্ট্রের ডালাসের মঞ্চে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’

ছবি: আগামীর সময়

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের গল্প অবলম্বনে নির্মিত মঞ্চনাটক ‘জ্বীন কফিল’ যুক্তরাষ্ট্রের ডালাসে হাউসফুল দর্শকের সামনে সফলভাবে মঞ্চস্থ হয়েছে। নাটকটির দুটি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের সন্তান বিপাশা আহমেদ ও নুহাশ হুমায়ূন।

ডালাসভিত্তিক নবগঠিত নাট্যদল রঙ্গমঞ্চ তাদের প্রথম প্রযোজনা হিসেবে গত ২০ ও ২১ জুন ডালাস চিলড্রেনস থিয়েটারে নাটকটি মঞ্চস্থ করে। দুটি প্রদর্শনীই ছিল সম্পূর্ণ হাউসফুল। দুই দিনে প্রায় ৭৫০ দর্শকের উপস্থিতি প্রবাসে বাংলা নাট্যচর্চার প্রতি আগ্রহের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

মনস্তাত্ত্বিক রহস্য, বিশ্বাস-অবিশ্বাস ও অতিপ্রাকৃত ঘটনাকে ঘিরে এগিয়ে যাওয়া নাটকটির নাট্যরূপ দিয়েছেন মঞ্জুর চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন ফরহাদ হোসেন। প্রায় ১০ মাসের প্রস্তুতি শেষে ৩০ জনের বেশি শিল্পী-কলাকুশলীর অংশগ্রহণে নির্মিত দুই ঘণ্টার এ প্রযোজনায় আধুনিক মঞ্চপ্রযুক্তি, আলোক পরিকল্পনা, ডিজিটাল ব্যাকড্রপ ও আবহসঙ্গীতের সমন্বয় দর্শকদের মুগ্ধ করে।

মিসির আলীর চরিত্রে অভিনয় করেন সাইফুল হক রমি। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফরহাদ হোসেন, মঞ্জুর চৌধুরী, নুসরাত তিনি, শাহীন সাদাত, অনীলা শুভ মোল্লাসহ আরও অনেকে। আবহসঙ্গীত পরিচালনা করেন মকসুদ জামিল মিন্টু।

প্রথম দিনের প্রদর্শনী শেষে শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিপাশা আহমেদ ও নুহাশ হুমায়ূন। এ সময় বাবার সৃষ্টির মঞ্চরূপ দেখে অনুভূতি প্রকাশ করে বিপাশা আহমেদ বলেছেন, ‘বাবার কোনো নাটক মঞ্চে দেখলাম এবারই প্রথম। অন্য লেখকের নাটকে লেখককে খুঁজে পাওয়া যায় কি না বলতে পারব না। কিন্তু হুমায়ূন আহমেদের নাটকে লেখককে প্রতিটি মুহূর্তে তাঁর অস্তিত্ব পাওয়া যায়।’

নাটকের সফল মঞ্চায়ন নিয়ে নির্দেশক ফরহাদ হোসেন বলেছেন, ‘রঙ্গমঞ্চের যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে—প্রবাসে বাংলা নাট্যচর্চাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার স্বপ্ন। ‘জ্বীন কফিল’-এর এই অভূতপূর্ব সাড়া আমাদের সেই স্বপ্নকে আরও দৃঢ় করেছে। দর্শকদের ভালোবাসা ও সমর্থনই আমাদের ভবিষ্যৎ পথচলার সবচেয়ে বড় প্রেরণা।’

দর্শকদের ব্যাপক আগ্রহের পর ডালাসের পাশাপাশি অস্টিন, সান অ্যান্টোনিও এবং হিউস্টনে নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করছে রঙ্গমঞ্চ। এ ছাড়া শিকাগো, ভার্জিনিয়া-ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কেও প্রদর্শনীর বিষয়ে আলোচনা চলছে।

মঞ্চনাটকজ্বীন কফিলহুমায়ূন আহমেদবিপাশা আহমেদনুহাশ হুমায়ূন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise