Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

শেখ হাসিনার আমলে খোকাকে পাসপোর্ট না দেওয়ার বিষয়টি সামনে আনলেন ইশরাক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৮
শেয়ার করুন:
শেখ হাসিনার আমলে খোকাকে পাসপোর্ট না দেওয়ার বিষয়টি সামনে আনলেন ইশরাক

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে আলোচনার মধ্যে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার এ ভ্রমণ নথি না পাওয়ার বিষয়টি সামনে আনলেন তার ছেলে ইশরাক হোসেন।

এক ফেসবুক পোস্টে তিনি তা তুলে ধরে লিখেছেন, শেখ হাসিনাকে দণ্ডিত আসামি হিসেবে ফিরিয়ে এনে আইনে সোপর্দ করা দরকার।

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতে রয়েছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তিনি পাসপোর্ট পেতে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন বলেও সম্প্রতি খবর প্রকাশ হয়েছে।

সরকার অবশ্য তাকে পাসপোর্ট না দিয়ে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির পাসপোর্টের আবেদন এবং তার প্রত্যর্পণ নিয়ে নানামুখী আলোচনার মধ্যে সংসদ সদস্য ইশরাক গতকাল শনিবার বিকালে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লিখেছেন, ‘২০১৭ সালে আমার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা ওনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন। কিন্তু খুনি হাসিনা ও তার সরকার ওনাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি।’

সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। চিকিৎসার জন্য সেখানে থাকা অবস্থায় ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হলে তা নবায়নের জন্য তিনি আবেদন করেছিলেন।

আওয়ামী লীগ আমলে তখন সেই আবেদনে তার পাসপোর্ট নবায়ন হয়নি বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রেই মারা যান খোকা। এরপর ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যাওয়ার পর তার লাল পাসপোর্ট বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার। ফলে তিনি এখন পাসপোর্টবিহীন রয়েছেন বলে মনে করা হয়।

এর মধ্যে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার অনুপস্থিতিতেই এই রায় হয়।

আইন অনুযায়ী, রায়ের ৩০ দিনের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় দেশ ফিরলে এখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া বিকল্প নেই বলে সরকারের ভাষ্য।

ইশরাকও চাইছেন শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি হিসেবে ফিরিয়ে আনতে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা গণহত্যাকারী হাসিনাকে জীবিত ফেরত চাই। আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’


আরও পড়ুন

মুজিবের করা আইনেই শেখ হাসিনা অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী

১৪ নভেম্বর ২০২৬


আরও পড়ুন

পাসপোর্ট–আগুন–ডিসেম্বর?

১৩ নভেম্বর ২০২৬


আরও পড়ুন

দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট? আইন কী বলে

১০ নভেম্বর ২০২৬


আরও পড়ুন

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

১০ নভেম্বর ২০২৬


সাদেক হোসেন খোকাইশরাক হোসেনশেখ হাসিনারাজনীতিপাসপোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি