Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বোমা-সন্ত্রাস করে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে : আইনমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫১
শেয়ার করুন:
বোমা-সন্ত্রাস করে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: আগামীর সময়

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের আশ্রয়ে রয়েছেন। সেখান থেকে তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে খবর প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি তিনি লন্ডনভিত্তিক একটি ল’ ফার্মের মাধ্যমে পাসপোর্ট দেওয়ার অনুরোধ করেছেন বলেও খবর বের হয়েছে।

এমন পরিস্থিতিতে সারাদেশে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ পুলিশের। ইতোমধ্যে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এসব সংগঠনের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

এই নাশকতার দিকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বললেন, যারা মনে করছেন বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তা মানুষ দেখছে বলে জানিয়েছেন মন্ত্রী। বললেন, ‘যারা বোমা হামলা করছেন, তাদের অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও মানুষ দেখছে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বললেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পাচ্ছে না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে।

‘একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে’, যোগ করেন মন্ত্রী।

এ ধরনের অপসাংবাদিকতা রুখতে ভবিষ্যতের কথা মাথায় রেখে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানালেন মন্ত্রী। তার ভাষ্য, ‘সাংবাদিকদের  নিজেদের সম্মান, মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের সামনে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।’

আসাদুজ্জামান উল্লেখ করেন, সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। একইভাবে সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে।

সরকারের সমালোচনা থাকলে তাও প্রকাশ করার অনুরোধ জানান মন্ত্রী। বললেন, ‘সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সেই সমালোচনা সরকারের বা তার নিজের বিরুদ্ধে গেলেও সমস্যা নেই।’

বিচারবহির্ভূত হত্যা এবং মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে সরকার, এমনটাই জানালেন মন্ত্রী। তার ভাষ্য, ‘গত প্রায় নয় মাসে বাংলাদেশে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশের মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা যেমন তুলে ধরতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।’

মন্ত্রীর স্বীকারোক্তি, ‘রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়।’

‘তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়’, মন্তব্য মো. আসাদুজ্জামানের।

আইনমন্ত্রী বললেন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সেই পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, ‘যে সময় নাহিদ ও আসিফরা ডিবি কার্যালয়ে মার খাচ্ছিল, হাসনাত ও সারজিস সেখানে জুস খাচ্ছিল। আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ আছে, রেকর্ড আছে। যারা সেখানে ছিল, আমি সবার সাথে কথা বলেছি।’

গণঅভ্যুত্থানের ইতিহাস লেখার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বললেন, ‘গণঅভ্যুত্থান নিয়ে আমি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি এবং সেখানে আমি সমস্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমি এই ফাইন্ডিংস পেয়েছি। আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন, নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন যে পুকুরপাড়ে বসে হাসনাত এবং সারজিস জুস খাইত কি না?’

এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাশেদের অভিযোগ, ‘কেন নাহিদ ইসলাম আজ গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সামনে আনে না? আপনারা শেখ মুজিবুর রহমানকে দোষী করেন যে, একাত্তরের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে। কেন চব্বিশের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস নাহিদ ইসলাম জাতির সামনে হাজির করছে না? কারণ নাহিদ ইসলাম সঠিক ইতিহাস হাজির করে, গণঅভ্যুত্থানের ইতিহাস যদি রচনা করে, সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের মীরজাফর হলো হাসনাত এবং সারজিস।’

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন।

শেখ হাসিনাআইনমন্ত্রী মো. আসাদুজ্জামানআওয়ামী লীগনাশকতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে