Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

হাসিনা ইসু্যতে দূরত্ব তবু আলোচনার দরজা খোলা রাখছে ভারত

ইন্দ্রাণী দাশগুপ্ত, নয়াদিল্লি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯
শেয়ার করুন:
হাসিনা ইসু্যতে দূরত্ব তবু আলোচনার দরজা খোলা রাখছে ভারত

সংগৃহীত ছবি

শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে অনড় ঢাকা। অন্যদিকে, কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে আলোচনার পথ বন্ধ করতে নারাজ নয়াদিল্লি। নির্ধারিত কনস্যুলার বৈঠক স্থগিত হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনায় আগ্রহী ভারত। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় স্পষ্ট, রাজনৈতিক অস্বস্তি থাকলেও প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখতে চাইছে মোদি সরকার। ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় ভারত-বাংলাদেশের পঞ্চম কনস্যুলার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সময়সূচি-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ভারত বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। নতুন দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, পারস্পরিক সুবিধাজনক সময়ে বৈঠক হবে। বাণিজ্য, রেল যোগাযোগ, জলসম্পদ, সীমান্ত ব্যবস্থাপনাসহ সব বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি।

এই বৈঠকে ভিসা পরিষেবা, সীমান্তে আটক নাগরিকদের প্রত্যাবর্তন, মৎস্যজীবীদের মুক্তি, পারস্পরিক আইনি সহযোগিতা এবং প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার কথা ছিল। সংশোধিত ভ্রমণব্যবস্থার পুনর্নবীকরণও ছিল গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

তবে দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় অস্বস্তির জায়গা শেখ হাসিনার প্রত্যর্পণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে দিল্লিতে রয়েছেন। তাকে ফেরানোর দাবিতে বারবার সরব হয়েছে ঢাকা। অন্যদিকে, হাসিনার পাসপোর্ট ও পরিচয়পত্র-সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগ ঘিরেও নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর কিছু ক্ষেত্রে বাণিজ্য ও ভিসা-সংক্রান্ত অগ্রগতি হলেও সীমান্ত, পানি বণ্টন এবং হাসিনার প্রত্যর্পণ নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। এই পরিস্থিতিতে বৈঠক পেছালেও আলোচনার আগ্রহ প্রকাশ করে ভারত বুঝিয়ে দিল, কূটনৈতিক দরজা আপাতত বন্ধ করতে চায় না নয়াদিল্লি।

এদিকে নয়াদিল্লি চায় বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য সামরিক বিমান পাঠাক— গণমাধ্যমে প্রকাশিত এমন খবর নিয়ে প্রশ্নের কোনো জবাব দেননি জয়সওয়াল। ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে প্রসঙ্গটি তোলেন এক সাংবাদিক। তিনি প্রশ্নে বলেন, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে যে নয়াদিল্লি চায় শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি সামরিক বিমান পাঠাক, তাকে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪ সালের দমনপীড়নের জন্য নতুন করে তার বিচার হোক। এ বিষয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি? এ প্রশ্নের কোনো জবাব দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বললেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’

 

শেখ হাসিনাআলোচনার দরজাভারতকূটনৈতিকটানাপড়েননয়াদিল্লিকনস্যুলারপ্রত্যর্পণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ