কী হবে ডিসেম্বরে

গ্রাফিকস: আগামীর সময়
ডিসেম্বর মাসে কী হবে, কী হতে যাচ্ছে এবং কী হচ্ছে— এটাই এখন আলোচনা আর আশঙ্কার জায়গা। ডিসেম্বর যতই ঘনিয়ে আসছে, একটা চাপা উত্তেজনা যেন ততই ছড়িয়ে পড়ছে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে চলে যাওয়া শেখ হাসিনার ফিরে আসার খবর পুরনো হলেও তার আগমনের আলোচনা ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিবেশ। একদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর, অন্যদিকে দেশ জুড়ে আগুন-ককটেল হামলার ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মধ্যেই বিভিন্ন স্থানে মিছিল-হামলা-অগ্নিসংযোগ আর তার বিপরীতে গ্রেপ্তার শুরু হয়েছে। নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে অনলাইন আর সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে গুজব আর গুঞ্জনের পালে হাওয়া লেগেছে বেশ ভালোভাবেই।
শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, এ খবর ছড়িয়ে পড়ার পর এই বিষয় নিয়ে আলোচনা নতুন গতি পেয়েছে। গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেন শেখ হাসিনার আইনজীবীরা। তারা নাকি বলেছেন, আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল হওয়ায় নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, পাসপোর্ট ইস্যু করার কোনো প্রশ্নই ওঠে না; বরং তাকে বন্দি হিসেবে ফেরত দিতে
এদিকে, ১ নভেম্বর থেকে ঢাকায় ও দেশের বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে। সর্বশেষ মঙ্গলবার সারা দেশে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের নেত্রীর বাড়িতে।
শেখ হাসিনার অবস্থান, ভূমিকা এবং ফিরে আসা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কেও কিছু টানাপড়েন চলছে অনেক দিন ধরেই। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। তার এই অবস্থান বাংলাদেশের জন্য অস্বস্তিকর। বাংলাদেশ ২০২৪ সালের ডিসেম্বরে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরও প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের
রাজনীতিতে সহিংসতা এবং বোমা, ককটেল, বাসে আগুন দেওয়ার ঘটনা এদেশে বহুবার ঘটেছে। অতীতেও রাজনৈতিক কর্মসূচির নামে গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে, প্রাণ হারিয়েছেন নিরীহ যাত্রী, চালক ও সহকারী
দুই দেশের মধ্যে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। চুক্তিতে কিছু রাজনৈতিক অপরাধকে প্রত্যর্পণের আওতার বাইরে রাখার বিধান থাকলেও হত্যা, হত্যার প্ররোচনা এবং মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধকে স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, দুই দেশের মধ্যকার আইনি কাঠামো এবং প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারেই
রাষ্ট্রীয়ভাবে যাই হোক না কেন, দেশের ভেতরে চাপে থাকা এবং দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশেষ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতা দেশে নেই। দুই বছর ধরে দলের গুরুত্বপূর্ণ এবং পরিচিত নেতারা বিদেশে অবস্থান করছেন। তাদের কেউ ভারতে, কেউ ইউরোপ, যুক্তরাজ্য, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন। বিদেশে অবস্থানরত নেতাদের
অ্যাসোসিয়েটেড প্রেসের সাম্প্রতিক এক প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, তিনি ডিসেম্বরেই দেশে ফিরতে চান, প্রয়োজনে ঝুঁকি নিয়েও। তিনি তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে প্রত্যাখ্যান করেছেন এবং ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে একাধিক প্রশ্ন সামনে এনেছে। তিনি কি সত্যিই ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, নাকি পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দেশে ফেরার বিষয়টিকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনার বিষয়ে
প্রশ্ন আসছে ঘুরেফিরে এক ধরনেরই। শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরবেন, ফিরলে কীভাবে এবং কী প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনা হবে? আর যদি না ফিরে আসেন বা আসতে দেওয়া না হয়, তাহলে তার অবস্থান কোথায় হবে? ভারতেই থাকবেন, নাকি অন্য কোথাও— এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। এ বিষয় নিয়ে রাজনৈতিক টানাপড়েন এবং সংঘাতের ঝুঁকি যে বাড়বে, তা সবাই অনুমান করছেন। এ ইস্যু শুধু দেশের রাজনীতি নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রভাব
ফলে বাংলাদেশ আবারও এক কঠিন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার মুখোমুখি। বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, রাজনৈতিক সংঘাত, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ— সব মিলিয়ে জনমনে নতুন করে নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন, নির্বাচন এবং নতুন সরকার গঠনের পর মানুষ চায় দেশে স্থিতিশীলতা ফিরুক। রাজনীতিতে বিতর্ক, প্রতিদ্বন্দ্বিতা, মতপার্থক্য সত্ত্বেও সাধারণ মানুষের জীবনযাত্রা যেন নিরাপদ থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় যানবাহনে
রাজনীতিতে সহিংসতা এবং বোমা, ককটেল, বাসে আগুন দেওয়ার ঘটনা এদেশে বহুবার ঘটেছে। অতীতেও রাজনৈতিক কর্মসূচির নামে গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে, প্রাণ হারিয়েছেন নিরীহ যাত্রী, চালক ও সহকারী। বোমা, ভাঙচুর, আগুনে মৃত্যু শুধু সমাজে আতঙ্ক ছড়ায় না, রাষ্ট্রীয় দমনপীড়নের যুক্তিও উৎপাদন করে। যার ভয়াবহ রূপ আমরা দেখেছি অতীতে।
কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে দমন করার নামে নির্বিচার গ্রেপ্তার যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি রাজনৈতিক উদ্দেশ্যে নাশকতা, অগ্নিসংযোগ ও প্রাণহানিও কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ডিসেম্বরকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড শুরু হয়েছে, তা এক অস্থির পরিস্থিতির ইঙ্গিত বহন করছে।
লেখক: রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক




