বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো ও লজিস্টিকস খাতের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।আজ রবিবার রাজধানীতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়...