ভারতীয় হাইকমিশনে সচেতনতা সপ্তাহ শুরু
আগামীর সময় প্রতিবেদক

ছবি: আগামীর সময়
সততা ও নিষ্ঠার শপথ গ্রহণের মধ্য দিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনে শুরু হয়েছে সতর্কতা সচেতনতা সপ্তাহ। হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর নেতৃত্বে এই সপ্তাহ পালন করা হবে।
আজ সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ২৬ অক্টোবর শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। এবারের সপ্তাহের প্রতিপাদ্য ‘সমৃদ্ধির জন্য সততা’।
সপ্তাহটি উপলক্ষে হাইকমিশনের কর্মকর্তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। এ আয়োজনের মাধ্যমে কর্মক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরা হয়েছে।



