Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

গোলাম রব্বানী

গোলাম রব্বানী

সিনিয়র রিপোর্টার

বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ এখনো স্বপ্ন

বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ এখনো স্বপ্ন

হাবিবুর রহমানের (৫০) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। একটি হত্যা মামলার আসামি তিনি। গ্রেপ্তার এড়াতে আইনি সুরক্ষা পেতে সম্প্রতি ছুটে আসেন হাইকোর্টে। কিন্তু আগাম জামিনের জন্য এসে ঢাকায় পা রাখার পর থেকেই যেন শুরু হয়েছে আরেক দফা ভোগান্তি। তার সঙ্গে এসেছেন আরও ১১৪ জন আসামি। তাদের কারও হাতে মামলার নথি, কারও চোখে গ্রেপ্তারের আতঙ্ক, কারও মনে পরিবারের কাছে নিরাপদে ফিরে যাওয়ার আকুতি। হাবিবুর রহমান জানালেন, তাদের মধ্যে দুজন আগের দিনই ঢাকায় এসেছেন আইনজীবীর সঙ্গে কথা বলতে। রাজধানীর ফকিরাপুল এলাকার একট...
আদালত•১ দিন আগে
বাণিজ্য গতিশীলে করা বাণিজ্য আদালত গতিহীন

বাণিজ্য গতিশীলে করা বাণিজ্য আদালত গতিহীন

বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিশেষায়িত ‘বাণিজ্যিক আদালত’ প্রতিষ্ঠা করা হলেও নেই পৃথক বিচারক ও অবকাঠামো সুবিধা। এমন আদালতের কার্যক্রম সম্পর্কে প্রচারের অভাব এবং নতুন আদালতে মামলা পরিচালনায় অনাগ্রহ রয়েছে আইনজীবীদেরও। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করার যে ভাবনা থেকে এমন আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল, তা বাস্তবায়নে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে এবং বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগও। বাণি...
জাতীয়•১৭ দিন আগে
বিদেশে হেনস্তার বিচার কতটা সম্ভব

বিদেশে হেনস্তার বিচার কতটা সম্ভব

জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক কর্মীরা হেনস্তার মুখে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বিদেশের মাটিতে। দেশের বাইরে সংঘটিত হওয়ায় এসবে জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তাদের সরাসরি আইনের আওতায় এনে বিচার করার কাজটিও কঠিন। ফলে অধিকাংশ ঘটনাই থেকে যাচ্ছে প্রতিকারহীন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন আইনজ্ঞরা।তাদের ভাষ্য, দূতাবাসগুলো হেনস্তার এসব ঘটনা রোধ বা প্রতিকারে যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে দেশি-বিদেশি আইনে। কিন্...
জাতীয়•২২ দিন আগে
নিজের বাড়ি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

নিজের বাড়ি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর নাগরিকত্ব যাচাই করা রাষ্ট্রের দায়িত্ব। এজন্য নিয়োগপ্রার্থীর স্থায়ী ঠিকানা জানতে চাওয়া হয় এবং পুলিশি যাচাইয়ের মাধ্যমে ঠিকানার সত্যতা নিশ্চিত করা হয়। কিন্তু স্থায়ী ঠিকানায় নিজের জমি বা বাড়িঘর না থাকলে কি একজন প্রার্থী সরকারি চাকরির জন্য অযোগ্য হয়ে যাবেন? সাম্প্রতিক একটি ঘটনা এই প্রশ্নকে সামনে এনেছে। দেশে এমন অনেক মানুষ রয়েছেন, যাদের পৈতৃক ভিটেমাটি নেই, কেউ নদীভাঙনের শিকার, কেউ ভূমিহীন, আবার অনেকে কয়েক প্রজন্ম ধরে নিজেদের আদি ঠিকানায় বসবাস...
জাতীয়•২৯ দিন আগে
আবার গণভোট হলে আগের গণভোটের কী হবে

আবার গণভোট হলে আগের গণভোটের কী হবে

যদি আবারও গণভোটের আয়োজন করা হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায়ের কী হবে? সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির নতুন গণভোটের প্রস্তাব ঘিরে সামনে এসেছে এমন প্রশ্ন। সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ বিতর্কে সরকার ও বিরোধী জোটের মতপার্থক্য যখন স্পষ্ট, তখন আগের গণভোটের রায় উপেক্ষা করে নতুন গণভোটের উদ্যোগকে স্ববিরোধী বলে মনে করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। অন্যদিকে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের মতে, বর্তমান সংবিধানে গণভোটের বিধানই পুরোপুরি কার্যকর নেই। ফল...
জাতীয়•প্রায় ১ মাস আগে
বিদেশি পর্যটক টানতে পারছে না বাংলাদেশ

বিদেশি পর্যটক টানতে পারছে না বাংলাদেশ

বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকত থেকে শুরু করে বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, পাহাড়, নদী, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য— সবই রয়েছে বাংলাদেশে। এই দর্শনীয় স্থানগুলোর সুবাদে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক বাজারে এখনো তৈরি হয়নি কাঙ্ক্ষিত অবস্থান। বরং সাম্প্রতিক সময়ে কমেছে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর সংখ্যা। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক আকর্ষণ থাকার পরও পর্যাপ্ত বিনোদন সুবিধার অভাব, সমন্বয়হীনতা, নীতিগত দুর্বলতা, অপর্যাপ্ত অবকাঠামো এবং আন্ত...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
নতুন সম্পত্তি হস্তান্তর আইনে কী বদলাবে

নতুন সম্পত্তি হস্তান্তর আইনে কী বদলাবে

ব্রিটিশ আমলে প্রণীত আইন সংশোধন করে সম্পত্তি হস্তান্তরে নতুন আইন হয়েছে বাংলাদেশে। এই আইনে সম্পত্তি দানের পরও আজীবন ভোগের সুযোগ সৃষ্টি করা হয়েছে। বিরোধী দলের বিরোধিতার মধ্যে গত ৬ সেপ্টেম্বর সংসদে পাস হয় ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল’। রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে এটি আইন হিসেবে কার্যকর হবে। সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির নেতারা বিরোধিতা করছিলেন এই আইনের। এই আইন ইসলামের বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আপত্তি তুলেছিলেন তারা। ফলে এ আইনটি নিয়ে সব...
জাতীয়•প্রায় ২ মাস আগে
‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

বিচারিক ভুল শুধু একটি মামলার রায়ে ভুল সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ নয়, কখনো কখনো এর মূল্য দিতে হয় একজন নিরপরাধ মানুষকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হারিয়ে। আদালতের একটি ভুল সিদ্ধান্ত, বিশেষ করে মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তি প্রদানের ক্ষেত্রে, একজন মানুষের জীবনে ডেকে আনতে পারে অপূরণীয় পরিণতি। মুহূর্তেই বিপর্যস্ত হয়ে যেতে পারে তার জীবন, পরিবার ও ভবিষ্যৎ। এ ধরনের ভুল যেমন একজন মানুষের জীবনকে ওলটপালট করে দেয়, তেমনি তা ক্ষতিগ্রস্ত করে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস। কারণ ন্যায়বিচারে...
জাতীয়•২ মাস আগে
‘পছন্দমতো’ না মেলায় নিয়োগ হচ্ছে না বিচারক

‘পছন্দমতো’ না মেলায় নিয়োগ হচ্ছে না বিচারক

সংকট থাকলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে না দীর্ঘদিন। সংশ্লিষ্টরা বলছেন, পছন্দমতো বিচারক মিলছে না বলে আটকে আছে নিয়োগ। ফলে সর্বোচ্চ আদালতে বাড়ছে মামলার জট। দেশের সর্বোচ্চ আদালত, তথা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে প্রধান বিচারপতিসহ বিচারক আছেন চারজন। ১৯৭২ সালে দেশের আদালতের যাত্রাকালে আপিল বিভাগে বিচারক ছিলেন তিনজন। ২০০৯ সালে আপিল বিভাগে সর্বোচ্চ ১১ জন বিচারক ছিলেন। এর আগে-পরে বিচারকের সংখ্যা কমেছে, আবার বেড়েছে। তবে বিচারকের সংখ্যা কমবেশি হলেও মামলার সংখ্যা কি...
আদালত•৩ মাস আগে
নতুন রাষ্ট্রপতি কি নতুন ক্ষমতা পাবেন

নতুন রাষ্ট্রপতি কি নতুন ক্ষমতা পাবেন

জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য আনার বিষয়ে বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পরপরই সেই বাড়তি ক্ষমতা না পেলেও পেতে পারেন নিজের মেয়াদের মধ্যেই।  তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতিকে আরও ক্ষমতাবান করার রাজনৈতিক ঐকমত্য থাকলেও সে ক্ষমতা কার্যকর হতে এখনো অপেক্ষা করতে হবে অনেকটা সময়। কারণ রাষ্ট্রপতির এখতিয়ার বাড়াতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। সংশ্লিষ...
জাতীয়•৩ মাস আগে
ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই

ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে এসে উল্লেখযোগ্য হারে বদলে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি গঠিত একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চে নিষ্পত্তি হওয়া মামলাগুলোর পরিসংখ্যান বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতি চারজনের মধ্যে তিনজনই শেষ পর্যন্ত হয় খালাস পাচ্ছেন, নয়তো তাদের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নিচ্ছে। চলতি বছরের ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করা বিশেষ ওই বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০টি ডেথ রেফারেন্স ও আপিল মামলা।...
আদালত•৩ মাস আগে
যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

দেশের উত্তরাঞ্চল বগুড়ায় শাহজালালের মতো একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এরই মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা পরিচালনার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ এয়ার ফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের কাছে প্রস্তাব (আরএফপি) চেয়েছে। তবে এমন উদ্যোগের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, দেশের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিবহনের চাহিদা এখনো এতটা নয় যে সেখানে একটি আন...
জাতীয়•৩ মাস আগে
ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপ্রধানের পদ থেকে পদত্যাগ করে রাষ্ট্রের দায়িত্ব চুকিয়েছেন মো. সাহাবুদ্দিন। কিন্তু এখানেই সব শেষ হয়ে যায়নি; তৈরি হয়েছে নতুন বিতর্ক। তার বিরুদ্ধে মামলা, অনুসন্ধান, অভিযোগ তদন্ত ও বিচারের মুখোমুখি করা নিয়ে চলছে যুক্তি-পাল্টা যুক্তি। কারণ, তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে দমনপীড়নে মৌন সমর্থন ও ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ত্রুটিপূর্ণ ঋণ অনুমোদনের অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল। তারা সদ্য সাবেক এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানানোর পর সরকারের ম...
জাতীয়•৩ মাস আগে
এস আলমের হয়ে ইসলামী ব্যাংকে বসেন সাহাবুদ্দিন!

এস আলমের হয়ে ইসলামী ব্যাংকে বসেন সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণ কেলেঙ্কারির পুরনো বিতর্কে নতুন করে এসেছে মো. সাহাবুদ্দিনের নাম। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমকে সহযোগিতার অভিযোগে আলোচনায় এসেছেন তিনি। হাইকোর্টে দাখিল করা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি তদন্ত প্রতিবেদন ও একটি অডিট রিপোর্টে মিলেছে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় তার সরাসরি ভূমিকার তথ্য। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্...
জাতীয়•৩ মাস আগে
বিমানের উড়াল ফের লোকসানের পথে

বিমানের উড়াল ফের লোকসানের পথে

এক বছর আগের ঘটনা। টানা লোকসানের কারণ দেখিয়ে ঢাকা-নারিতা রুট বন্ধ করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এখন ঠিক সে রুটেই আবার ফিরছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। ২৭ জুলাই থেকে সপ্তাহে একটি ফ্লাইট দিয়ে নতুন করে এর যাত্রা শুরু হচ্ছে। তবে আগের লোকসানের কারণ দূর হয়েছে কি না, সে প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। সমীক্ষা ছাড়াই রুট চালুর সিদ্ধান্ত, একদিকে সরকারের আশাবাদ— অন্যদিকে বিশেষজ্ঞদের শঙ্কা; সব মিলিয়ে ঢাকা-নারিতা রুট আবারও আলোচনার কেন্দ্রে। বিমান সূত্র বলছে, এবারও রুটটি চালুর আগে কোনো বাণিজ্যিক...
জাতীয়•৪ মাস আগে
সর্বোচ্চ আদালতে চেয়ার খোঁজার লড়াইয়ে দিন শুরু আইনজীবীদের

সর্বোচ্চ আদালতে চেয়ার খোঁজার লড়াইয়ে দিন শুরু আইনজীবীদের

দেশের সর্বোচ্চ আদালতে ন্যায়বিচারের জন্য প্রতিদিন অসংখ্য মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেন আইনজীবীরা। আদালত কক্ষের ভেতরে তাদের যুক্তি-তর্ক আর আইনি লড়াই রাষ্ট্রের বিচারব্যবস্থাকে সচল রাখে। অথচ সেই আইনজীবীদেরই অনেকের দিন শুরু হয় একটি চেয়ার খোঁজার সংগ্রাম দিয়ে।সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বলা হয় দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠন। হাজার হাজার আইনজীবীর এই সংগঠন শুধু একটি পেশাগত প্ল্যাটফর্ম নয়, এটি দেশের বিচারাঙ্গনের প্রাণকেন্দ্র। কিন্তু পরিহাস হলো, এই সংগঠনের সদস্যদের বড় একটি অং...
আদালত•৪ মাস আগে
আগাম জামিন আবেদন শুনছেন না হাইকোর্ট

আগাম জামিন আবেদন শুনছেন না হাইকোর্ট

এখতিয়ার থাকার পরও আগাম জামিন আবেদন গ্রহণ বা শুনানি করা থেকে বিরত রয়েছেন হাইকোর্ট বেঞ্চগুলো। কেন তারা এ বিষয়ে নিজেদের বিরত রাখছেন, তা স্পষ্ট নয়। তবে এতে বেশ বিপাকে পড়েছেন বিচারপ্রার্থীরা। একই সঙ্গে আইনজীবীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। আইনজীবীরা বলছেন, বিচারকদের মধ্যে একধরনের সেলফ সেন্সরশিপ কাজ করছে। কিছু বিচারপতির চাকরি চলে যাওয়ায় অনেকেই নিজেদের গুটিয়ে নিয়েছেন। একই কারণে তারা হয়তো আগাম জামিনের আবেদনগুলোও ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু এতে বিচারপ্রার্থীদের পাশা...
আদালত•৪ মাস আগে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

সর্বোচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হয়েছে। তবে ভবিষ্যতে এই সরকার কীভাবে গঠিত হবে, এর কাঠামো কেমন হবে— তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েই গেছে। কারণ, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চদশ সংশোধনী মামলা আপিল বিভাগে বিচারাধীন। পাশাপাশি জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত নতুন কাঠামো এবং রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থানও বিষয়টি রেখেছে জটিল করে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি, জামায়াতসহ কয়েকটি পক্ষ ত্রয়োদশ সংশো...
আদালত•৪ মাস আগে
বিএমডিসির আপিল ঠেকাতে চাপাচাপি দুই মন্ত্রণালয়ের

বিএমডিসির আপিল ঠেকাতে চাপাচাপি দুই মন্ত্রণালয়ের

এখতিয়ারের বাইরে গিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ঠেকাতে চিঠি দিয়ে চাপ প্রয়োগ করেছে স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয়ের এই খবরদারিসংক্রান্ত চিঠি ঘেঁটে দেখা গেল, আইন মন্ত্রণালয় স্পষ্ট বলেই দিচ্ছে, আপিল করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া না-ও যেতে পারে। অথচ, আপিলের রায় কী হবে, সে সিদ্ধান্ত দেবেন উচ্চ আদালত। সেটি আগে থেকে বলার কোনো সুযোগ কারও নেই। এ ঘটনা ঘটেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা একটি আপিল ঘিরে। মূল ঘটনা জানতে হলে যেতে হবে আরও পেছনে। এক রিট আবেদনের...
আদালত•৪ মাস আগে
১৫ বছরে মামলা বেড়েছে ১১০ শতাংশ, বিচারক ১৩%

১৫ বছরে মামলা বেড়েছে ১১০ শতাংশ, বিচারক ১৩%

বছরের পর বছর ধরে চলছে বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। কিন্তু ফুরাচ্ছে না বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা। এমনকি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আলিন্দে কান পাতলেই শোনা যায়, ন্যায়বিচারের আশায় দিন গুনতে থাকা মানুষের দীর্ঘশ্বাসের শব্দ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশে জ্যামিতিক হারে বাড়ছে মা...
আদালত•৫ মাস আগে