Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিদেশে হেনস্তার বিচার কতটা সম্ভব

  • দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন
  • বিচার সম্ভব দেশে ও বিদেশে
গোলাম রব্বানী
গোলাম রব্বানী
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ২২:৫৪
বিদেশে হেনস্তার বিচার কতটা সম্ভব

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক কর্মীরা হেনস্তার মুখে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বিদেশের মাটিতে। দেশের বাইরে সংঘটিত হওয়ায় এসবে জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তাদের সরাসরি আইনের আওতায় এনে বিচার করার কাজটিও কঠিন। ফলে অধিকাংশ ঘটনাই থেকে যাচ্ছে প্রতিকারহীন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন আইনজ্ঞরা।

তাদের ভাষ্য, দূতাবাসগুলো হেনস্তার এসব ঘটনা রোধ বা প্রতিকারে যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে দেশি-বিদেশি আইনে। কিন্তু এসব বিষয়ে সরকার কী ভূমিকা গ্রহণ করছে, তা স্পষ্ট নয়।

গত সোমবার যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে তেড়ে গিয়ে কয়েকজন লোক উচ্চ স্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তাকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হেয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী কর্মী ও সমর্থকের বিরুদ্ধে তাকে হেনস্তার অভিযোগ উঠেছে।

এর আগে ২০২৫ সালে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা করা হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে। তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে।

২০২৪ সালের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে তৎকালীন আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনা ঘটে। এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাকে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়, শারীরিকভাবেও করা হয় লাঞ্ছিত। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন বলে ভাষ্য বাঁধনের।

আরও পড়ুন

হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

১৩ অক্টোবর ২০২৬

দেশের বাইরে হওয়া এসব ঘটনায় জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তারা সহজেই পার পেয়ে যাচ্ছেন। যারা বিদেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, তারা মূলত স্বল্প সময়ের জন্য গিয়ে থাকেন। কিন্তু এসব হেনস্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে যে আর্থিক ও সময়ের প্রস্তুতির প্রয়োজন, তা অনেক ক্ষেত্রেই থাকে না। এতে পার পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। ফলে ঘটছে একই ঘটনার পুনরাবৃত্তি।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আগামীর সময়কে বললেন, ‘ক্রিমিনাল অফেন্সের সাধারণ বৈশিষ্ট্য হলো— যেখানে অপরাধ সংঘটিত হবে, সেই টেরিটরির আইনি কাঠামোয় বিচার হবে। ফলে যদি কেউ মনে করেন যে, তাকে দেশের বাইরে কেউ হেনস্তা করেছে, তবে যেখানে ঘটনা ঘটবে সেই দেশের আইন অনুসারে তার বিচার হবে। তবে বাংলাদেশি কোনো নাগরিক যদি বিদেশে কোনো ফৌজদারি অপরাধ করে, সেক্ষেত্রে বাংলাদেশে এর বিচারের সুযোগ রেখেছে বাংলাদেশের পেনাল কোড।’

এই আইনজীবীর মতে, একই অপরাধে দুবার বা দুই জায়গায় বিচার হতে পারে না। তবে কোনো বাংলাদেশি যদি অন্য দেশে অপরাধ করে এবং সেখানে কোনো বিচার না হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারও ব্যবস্থা নিতে পারবে, পেনাল কোডে এমন সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

০৮ সেপ্টেম্বর ২০২৬

 ‘বিদেশে বিচারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বেশি কিছু করার থাকে না। তারা ল ফার্ম নিয়োগ দিতে পারে বা সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানাতে পারে’— যোগ করলেন মনজিল মোরসেদ।

সুপ্রিম কোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক আগামীর সময়কে বলছিলেন, ‘দূতাবাসগুলোকে যথাযথ ভূমিকা গ্রহণ করতে হবে। দূতাবাস বাদী হয়ে মামলা করবে। বাংলাদেশি নাগরিক হলে অভিযুক্তকে ধরে দেশে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশি নাগরিকত্ব না থাকলে সংশ্লিষ্ট দেশের আইনে বিচার হবে। তাতে আরও কঠোর শাস্তি হবে।’

আরও পড়ুন

ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

১৩ অক্টোবর ২০২৬

তবে দূতাবাসগুলো যথাযথ ভূমিকা গ্রহণ করছে না বলে মনে করেন এই আইনজীবী। বললেন, ‘সরকার বারবার ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও তারা এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে, তা স্পষ্ট নয়। তিনি জানিয়েছেন, এসব ঘটনা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সময় বিএনপি, আর বিএনপির সময় আওয়ামী লীগ এমন করবে, তাতে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। এতে বিদেশি বিনিয়োগ কমে যাবে।’

অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়ার পর যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এক্ষেত্রেও তা-ই করা হবে বলে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা অধ্যাপক ইউনূসকে হেনস্তার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে জাহেদ উর রহমান এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্য উপদেষ্টা বললেন, ‘অবশ্যই এ অপরাধ যারা করছেন, আমাদের অভিনেত্রী (আজমেরী হক বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি। সুতরাং এক্ষেত্রেও এটা হবে। বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তারা যদি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, এটা আনচ্যালেঞ্জ যাবে না, প্রশ্নই আসে না।’

বিদেশে কোনো নাগরিক সমস্যায় আক্রান্ত হলে বা কোনো ফৌজদারি আক্রমণের শিকার হলে তাকে সহায়তা করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স অনুবিভাগের মহাপরিচালক ড. মো. জাকেরুল আবেদীন। আগামীর সময়কে তিনি বলেছেন, ‘সাধারণত মন্ত্রণালয়গুলোর সঙ্গে লিগ্যাল সার্ভিস প্রোভাইড করার জন্য অনেক সময় ল ফার্ম জড়িত থাকে। সেক্ষেত্রে ল ফার্মের সহযোগিতা নেওয়া হয়।’

ড. ইউনূসআজমেরি হকসরকারসুপ্রিম কোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী