Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫
বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে। ছবি: ভিডিও থেকে

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ছুঁয়েছে সংসদকেও। দুজন সংসদ সদস্য বিষয়টি তুলে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন। জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই আন্দোলনে সক্রিয় অভিনেত্রী বাঁধন গতকাল সোমবার ইতালির ভেনিস শহরে আক্রান্ত হন। একটি পার্কে হামলা হয় তার ও তার পরিবারের সদস্যদের ওপর।

ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে বিস্তারিত তুলে ধরেন বাঁধন। হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক বলে বাঁধন দাবি করেন। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে দেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ।

এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে আজ মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে এ নিয়ে কথা বলতে দাঁড়ান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল সুযোগ দিলে বিএনপির এই নারী এমপি বলেন, তিনি একটি ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বিষয়ে সংসদের মনোযোগ আকর্ষণ করতে চান।

ডেপুটি স্পিকার সায় দিলে জহরত ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনা তুলে ধরে বলেন, এই আক্রমণের একমাত্র কারণ তিনি একজন জুলাইযোদ্ধা। ‘ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত লোকজন’ এই আক্রমণ করেছেন।

হামলাকারীদের চিহ্নিত করা গেছে দাবি করে তিনি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চান।

তখন ডেপুটি স্পিকার বলেন, এটি নিন্দনীয় অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ।

তবে অধিবেশন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রীর কেউ তখন না থাকায় তারা এলে বিষয়টি তুলবেন বলে জানান কায়সার কামাল।


আরও পড়ুন

অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

০৮ সেপ্টেম্বর ২০২৬

এরপর কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্বের পর অনির্ধারিত আলোচনার জন্য দাঁড়িয়ে একই প্রসঙ্গ তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।


তিনি বলেন, ‘পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তার (বাঁধন) ওপর হামলা করেছে। তিনি যে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, সেজন্যই তার ওপর হামলা হয়েছে।’

এ ধরনের ঘটনা আগেও ঘটনার কথা জানিয়ে গত বছর যুক্তরাষ্ট্রে নিজের ওপর হামলার কথা বলেন আখতার।

সরকারের কাছে তিনি জানতে চান, ‘এই ধরনের হামলাগুলো করে তারা পার পেয়ে যাচ্ছে, তাদের আইনের আওতায় আনার জন্য সরকারের পরিকল্পনা আছে কি না?’


আরও পড়ুন

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে সরব জুলাই আন্দোলনকারীরা

০৮ সেপ্টেম্বর ২০২৬


ডেপুটি স্পিকার কায়সার কামাল তখন অধিবেশনে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের কাছে উত্তর প্রত্যাশা করেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এদিনই প্রথম সংসদ অধিবেশনে যোগ দেন হুমায়ুন কবির। সংসদে উত্তর দিতে দাঁড়িয়ে তিনি প্রথমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে জুলাই শহীদ ও জুলাইযোদ্ধাদের অবদান স্মরণ করেন।

হুমায়ুন কবির বলেন, জুলাইযোদ্ধার ওপর হামলা মানে এদের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।

বাঁধনের ওপর হামলা নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া টেররিস্টরা তার ওপর হামলা চালায়। আমি বিষয়টি নিয়ে সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। আমরা ইতালীয় পুলিশ অফিসকে অবগত করি। বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাঁধনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার প্রতি পরিপূর্ণ সমর্থন জানিয়েছি।

বাঁধন এরই মধ্যে ইতালি পুলিশে অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানের কনস্যুলেট বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছে।

‘আমরা এদেরকে (হামলাকারী) এদেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেব,’ বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতীয় সংসদআজমেরী হক বাঁধনইতালিআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    advertiseadvertise