উঠানের এক কোণে একটি গর্তের মধ্যে সবজির খোসা আর ঘাস পচছে। উল্টোদিকে
নিমপাতা ও রসুন বেটে তৈরি করা হচ্ছে প্রাকৃতিক বালাইনাশক। কোথাও নেই রাসায়নিক সার বা
কীটনাশকের চিহ্ন। উঠানে ৩০ ধরনের সবজি, ২০
ধরনের ফল ও ১৪ প্রজাতির স্থানীয় মরিচ চাষ করা হয়েছে। যা ফলছে, তার বীজও রাখা হয়েছে
নিজের ঘরেই।
সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর
গ্রামে সরমা রানীর (৪৮) বাড়িতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। ২০১৬ সাল থেকে তিনি এভাবে
চাষাবাদ করছেন। বর্তমানে ৬৬ শতক জমির মধ্যে ৩৩ শতকে বসতভিটায়...