ছাত্র-জনতার
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা ডিসেম্বরে
দেশে ফেরার ঘোষণা দিয়ে ছিলেন আগেই, এবার দিনক্ষণও জানা গেল রয়টার্সের বরাতে। আর তা
নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
শেখ
হাসিনা আগামী ১৬ ডিসেম্বর জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে
দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সরকারকে।
এর
আগে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের খবরও দিয়েছিল রয়টার্স। তখন
সরকার জানিয়েছিল, দণ্ডিত আসামি হিসেবে তাকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা স...