চট্টগ্রামে এক ব্যবসায়ীর ছয়টি কাভার্ড ভ্যান আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আত্মসাৎ করা একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার সকালে নগরের লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।কোতোয়ালি থানা পুলিশ জানায়, গত ১২ মে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ড ভ্যান ভাড়ায় নিয়ে আত্মসাতের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক...