Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মাছধরার ট্রলারে আগুন, ঢাকায় নেওয়া ৩ জন সংকটাপন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ২২:৪৫
মাছধরার ট্রলারে আগুন, ঢাকায় নেওয়া ৩ জন সংকটাপন্ন

ছবি: আগামীর সময়

১১ জুন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সোমবার মাছ নিয়ে সদরঘাটে ফিরেছিল এফভি দেশ। মাছ নামানোর কাজ চলছিল। কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা অবস্থায় ছিল জাহাজ এফভি দেশ। ওখানেই হঠাৎ মঙ্গলবার দুপুরে জাহাজটিতে আগুন লাগে। এই আগুনের আঁচ গিয়ে পড়ে পাশের এফবি ডিজনিতেও।

এতে ছয়জন দগ্ধ হয়। ছয়জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। তারা হলেন দেশ জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ইঞ্জিনিয়ার ক্যাডেট আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল ও শাহ আলম। তিনজনের শরীরের শতভাগ পুড়ে গেছে।

পাশে থাকা জাহাজ ডিজনির তিনজনের হালকা আঁচ লেগেছে। তারা হলেন উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও ছিদ্দিক আহমেদ।

আরও পড়ুন

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ৬

৩০ জুন ২০২৬

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এস খালেদ জানান, ঢাকায় নিয়ে যাওয়া তিনজনই সংকটাপন্ন। পথেই কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তিনজনের শরীরের শতভাগ পুড়ে গেছে। আমরা তাদের এখানে আইসিইউতে রাখতে চেয়েছিলাম। কিন্তু জাহাজ কর্তৃপক্ষ নিয়ে গেছে।’

তিনি বলছিলেন, ‘বাকি তিনজনের হালকা আঁচ লেগেছে। সামান্য শ্বাসনালীতে লেগেছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।’

চিকিৎসাধীন নিজাম উদ্দিনের মুখে সামান্য পুড়েছে। তিনি জানান, হঠাৎ বিকট শব্দ পান পাশের জাহাজের ইঞ্জিন রুম থেকে। এরপর আগুনের আঁচ এসে তিনজনের গায়ে লাগে। ‘আমরা একবার মাছ ধরে এসেছি। দ্বিতীয়বারের প্রস্তুতি চলছিল। এ সময় এই ঘটনা ঘটে।’

এফবি দেশ-এর ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বলছিলেন, ‘সাগর থেকে মাছ ধরা শেষে সোমবার দুপুরে আমরা কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পান ঘাটে নোঙর করি। আজ পৌনে ১টার দিকে জাহাজের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। জেনারেটর থেকে আগুন লাগে বলে ধারণা।’

ঢাকায় পাঠানো তিনজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তিনি মন্তব্য করেন, উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি। যাওয়ার পথে বিকেলে সীতাকুণ্ডে সড়ক অবরোধের মুখে পড়েছে তারা। এখনো পৌঁছায়নি। খুবই সংকটাপন্ন তারা।

এই ঘটনায় জাহাজটির আনুমানিক ৭০ লাখ টাকা ক্ষতি হয় বলে জানা গেছে। এ ব্যাপারে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

চমেক হাসপাতালআগুনদগ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার