Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

গিনেস রেকর্ডসে শাকিরার ‘দাই দাই’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০০:২৬
গিনেস রেকর্ডসে  শাকিরার ‘দাই দাই’

পপ তারকা শাকিরা

‘দাই দাই’ গানের মাধ্যমে বিলবোর্ড গ্লোবাল চার্টের (যুক্তরাষ্ট্র ব্যতীত) শীর্ষে উঠে ইতিহাস গড়লেন পপ তারকা শাকিরা। তার এই অর্জনের ফলে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথম অফিসিয়াল গান, যা বিলবোর্ড গ্লোবাল চার্টের (যুক্তরাষ্ট্র ব্যতীত) শীর্ষস্থান দখল করেছে। ‘দাই দাই’ এ বছরের সবচেয়ে সফল গানগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ সাফল্য শাকিরার বর্ণাঢ্য সংগীতজীবনে আরেকটি গৌরবময় অধ্যায় যোগ করেছে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বার্না বয়। চার্টে এটি তার প্রথম এক নম্বর হওয়া গান।

বিলবোর্ড গ্লোবাল (যুক্তরাষ্ট্র ব্যতীত) চার্ট চালু হয় ২০২০ সালে। এখন পর্যন্ত ‘দাই দাই’ প্রথম কোনো ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান, যেটি এই চার্টের এক নম্বরে উঠতে সক্ষম হলো। এর আগে কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান জাংকুকের ‘ড্রিমার্স’ চতুর্থ স্থান পর্যন্ত উঠেছিল।

গত ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে ‘দাই দাই’ পরিবেশন করেন শাকিরা ও বার্না বয়। টুর্নামেন্ট চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। সেদিন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চে উঠবেন শাকিরা, বিটিএস এবং ম্যাডোনা।

বিলবোর্ড গ্লোবাল চার্টের (যুক্তরাষ্ট্র ব্যতীত) এখন দ্বিতীয় স্থানে বিটিএস ব্যান্ডের ‘সুইম’, আরিয়ানা গ্র্যান্ডের ‘হেট দ্যাট আই মেড ইউ লাভ মি’ তৃতীয়, মাইকেল জ্যাকসনের কালজয়ী ‘বিলি জিন’ চতুর্থ এবং অলিভিয়া রড্রিগোর ‘স্টুপিড সং’ এক নম্বর থেকে নেমে পঞ্চম স্থানে রয়েছে।

অন্যদিকে, গ্লোবাল ২০০ চার্টে ২০তম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে ‘দাই দাই’। এর মাধ্যমে শাকিরা এই চার্টে তৃতীয়বারের মতো শীর্ষ দশে প্রবেশ করলেন। বার্না বয় প্রথমবারের মতো এই সাফল্য পেলেন।

শাকিরাপপ তারকাদাই দাইবিলবোর্ড গ্লোবাল চার্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise