ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি গঠনের লক্ষ্যে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে জব...