Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

কবিরাজের খপ্পরে দুদক কর্মকর্তা, খোয়ালেন ২২ লাখ টাকার স্বর্ণ

মাসুদ রানা
মাসুদ রানা
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩
শেয়ার করুন:
কবিরাজের খপ্পরে দুদক কর্মকর্তা, খোয়ালেন ২২ লাখ টাকার স্বর্ণ

প্রতীকী ছবি

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগ ভুগছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কর্মকর্তা মো. একরাম আলী শিকদার। তার সুস্থতায় কবিরাজের দ্বারস্থ হন স্ত্রী নাসরিন নাহার৷ এক পর্যায়ে একরামের বাসায় আসেন কবিরাজ। ‘বাসা পবিত্র করার’ কথা বলে হাতিয়ে নেন ২২ লাখ টাকা মূল্যের সাড়ে ৯ ভরি স্বর্ণালংকার। তবে এ ঘটনায় করা মামলায় দুই আসামি গ্রেপ্তার হলেও তারা জামিনে কারামুক্ত হয়েছেন। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার দুজন হলেন, আবদুল্লাহ ও জিয়াসমিন। গত ১৩ সেপ্টেম্বর ৫০০ টাকা মুচলেকায় জামিনে কারামুক্ত হয়েছেন আব্দুল্লাহ। গত ১৩ অক্টোবর জিয়াসমিনও জামিন পান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের ভুইয়া আগামীর সময়কে বলেছেন, এই মামলায় গ্রেপ্তার দুই আসামি কাছে থাকা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ে তদন্ত শেষে আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।

মামলার বাদী একরাম আলী বললেন, আমি নানা রোগে অসুস্থ। আমাকে সুস্থ করতে দুইজন কবিরাজ বাসায় এসেছিল। তারা আমাদের ফাঁকি দিয়ে সাড়ে ৯ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আসামিদের বিচারসহ সব স্বর্ণ ফেরত চাই।

গত ২৬ জুন তার স্ত্রী নাসরিন নাহার ফেসবুকে স্ক্রল করার সময় কবিরাজি চিকিৎসার পোস্ট দেখেন। পোস্টে উল্লেখ করা মোবাইল নাম্বারে কল করে তার স্বামীর চিকিৎসার ব্যাপারে আলোচনা করেন তিনি। মোবাইলে কথা বলার সময় অপর থাকা নারী নিজেকে গীতা বলে পরিচয় দেন। এক পর্যায়ে একরামের অসুস্থতার কথা শুনে সকল সমস্যা সমাধান করতে পারবেন বলে আশ্বস্ত করেন তিনি। পরবর্তীতে আসামি গীতা নাসরিনকে একটি বিকাশ নাম্বার দিয়ে দুই হাজার টাকা পাঠাতে বলেন। গত ২৪ জুন সেই টাকা পাঠিয়ে দেন তিনি। পরে ২৫ ও ২৬ জুন বিকাশের মাধ্যমে আরও ৪৬ হাজার টাকা পাঠান নাসরিন। গীতা বিকাশে টাকা পেয়ে ২৬ জুন তাকে কল দেন। এসময় তিনি বলেন যে, তাদের বাসায় সমস্যা আছে। দুজন অভিজ্ঞ কবিরাজ তাদের বাসায় পাঠিয়ে দেবে। তারা সব দেখে শুনে সমাধান করে দিবেন।

বাসা ‘পবিত্র করতে’ স্বর্ণালংকার চেয়ে নেয় কবিরাজ

গত ২৭ জুন পৌনে ১টার দিকে ভুক্তভোগীদের শাহজাহানপুর থানাধীন বাসায় গীতার কথা দুজন কবিরাজ আসেন। তারা এসে জানান, এই বাসা অপবিত্র এবং বাসায় অশুভ শক্তি বিরাজ করছে। বাসা পবিত্র করতে হবে, সেই জন্য কিছু দস্তা লাগবে। এই বলে তারা আনুমানিক তিন ভরি রূপা, ৮ থেকে ১০ ভরি স্বর্ণ এবং একটি বাটি ও পানি আনতে বলেন। তাদের কথামতো রূপা ও স্বর্ণালংকার, বাটি ও পানি এনে তাদের সামনে রাখেন তার স্ত্রী। আসামিরা যাদুটোনা, মন্ত্র পড়ে বাটির পানিতে জাড়-ফুঁ দেন। এ সময় তারা বলেছেন, এই পানি ঘরে ছিটিয়ে দিলে ঘর পবিত্র হবে, সব অশুভ-বিশুভ সেরে যাবে। তখন কিছু পানি নিয়ে বাসার সকল রুমে ছিটিয়ে দেন। এরপর তার স্ত্রীকে একটি গামছা নিয়ে আসতে বলেন। অতঃপর কালো কাপড়ে বাটি মুড়িয়ে রেখে বলেন, আজ খুলবেন না, কাল খুলবেন। আজ খুললে সকল স্বর্ণালংকার পাথর হয়ে যাবে। পরদিন ২৮ জুন তারা বাসায় আবারো আসবে বলে চলে যান।

বাটিটি খুলে দেখেন স্বর্ণ নেই

তাদের মনে সন্দেহ সৃষ্টি হলে তাৎক্ষণিক কালো কাপড়ে মোড়ানো বাটিটি খুলে দেখেন বাটিতে কয়েক টুকরা পাথর ছাড়া আর কিছুই নাই। তখন সাথে সাথে তাদের মোবাইল নাম্বারে ফোন করলে নাম্বারটি বন্ধ পান। তখন আমরা বুঝতে পারেন, তারা প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় গত ২ জুলাই মো. একরাম শিকদার বাদী হয়ে শাহজাহানপুর থানায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলার পর গত ৩ সেপ্টেম্বর জিয়াসমিন আক্তার ও আব্দুল্লাহ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এক দিনের রিমান্ড শেষে গত ৯ সেপ্টেম্বর তাদের কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে উঠে আসে, সুনামগঞ্জের ছাতক থানাধীন বেজপাড়া বেদেপল্লী এলাকার অনেকেই ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে এ ধরনের প্রতারণা করে আসছেন। ভুক্তভোগীদের বাসায় কবিরাজ পরিচয়ে সুলাইমান ও সুন্নু নামে দুই ব্যক্তি এসেছিলেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল