Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন স্বামী

মাসুদ রানা
মাসুদ রানা
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৬:৩৪
স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন স্বামী

মুক্তা ইসলাম মাওয়া ও সোহেল সিকদার

রাজধানীর খিলক্ষেত থানাধীন এলাকায় স্বামী সোহেল সিকদারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন মুক্তা ইসলাম মাওয়া। সাত বছরের সংসারে দুই সন্তান সোহেল-মাওয়া দম্পত্তির। গত ৩ সেপ্টেম্বর গলায় ফাঁস লাগানো অবস্থায় মাওয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেছে তার পরিবার। মামলার রহস্য উদঘাটনে থানা পুলিশ ব্যর্থ হলেও স্বপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর পরেই তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যা নয়, স্বামী সোহেল সিকদার হত্যার পর মাওয়ার গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছিলেন। সম্প্রতি অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সোহেল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর সকালে সোহেল শিকদার তার স্ত্রী মুক্তা ইসলাম মাওয়াকে মারধর করেন। মারধরের একপর্যায়ে মৃ্ত্যু হয় মাওয়ার। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ভিকটিম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন সোহেল।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের উপপরিদর্শক ফিরোজ আহমেদ মুন্সী আগামীর সময়কে বলেছেন, ‘আসামি সোহেলকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এখনই মামলার বিষয়ে কিছু বলা যাবে না। আইনের ভেতর থেকেই তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে অনেক কিছু স্পষ্ট হবে। এই মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।’

এর আগে গত ৪ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় সোহেলকে। পরে গত ৮ সেপ্টেম্বর তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন খিলক্ষেত থানার উপপরিদর্শক রাজীব ভৌমিক। রিমান্ড শেষে গত ১৭ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয় তাকে।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে থাকাকালে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন সোহেল। পরবর্তী সময়ে তদন্তের জন্য পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠানো হয় মামলাটি।

গত ২৮ সেপ্টেম্বর তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের উপপরিদর্শক ফিরোজ আহমেদ মুন্সী। শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জিজ্ঞাসাবাদে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন সোহেল। গত ১৪ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তার জবানবন্দি রেকর্ড করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, সাত বছর আগে মো. সোহেল সিকদারের সঙ্গে মাওয়ার বিয়ে হয়। বিয়ের পর রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। বিয়ের কিছুদিন পর সোহেলের বাসায় তার ভগ্নিপতি আশিক হোসেন বসবাস শুরু করেন। এ নিয়ে সোহেলের সঙ্গে মাওয়ার মনোমালিন্য চলছিল।

এর জের ধরে প্রায়ই মাওয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন সোহেল। গত ৩০ আগস্ট সোহেল তাকে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। গত ৩ সেপ্টেম্বর সোহেলের ভাড়া করা বাসায় গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় মাওয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই তানভীর রহমান বাদী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। এতে সোহেল সিকদার, তার ভাগনে আলিফ হোসেন, বোন জামাই মো. বসির ও বোন কাজল বেগমকে আসামি করা হয়।

স্ত্রীহত্যাস্বামীরিমান্ডরাজধানীপিবিআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই