রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসায় শিরিন বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ৪ টুকরো করে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।গতকাল রবিবার রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।আজ সোমবার যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-...