Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লংগদুতে বিষপানে গৃহবধূর মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৭:৫৪
শেয়ার করুন:
লংগদুতে বিষপানে গৃহবধূর মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সংগৃহীত ছবি

রাঙামাটির লংগদুতে বিষপানে হনুফা বেগম (২৬) নামে তিন সন্তানের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার গুলশাখালী ইউনিয়নের মোহাম্মদপুরে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন বলে জানা গেছে।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর অমানবিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন হনুফা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হনুফা বেগম ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে বিচার-সালিশও হয়। সালিশের একপর্যায়ে স্বামী তার নামে জমি লিখে দেওয়ার মাধ্যমে বিরোধের মীমাংসা করেন। মঙ্গলবার জমির দলিল নেওয়ার জন্য বাবার বাড়িতে আসেন হনুফা। তবে পরিবারের সদস্যরা দলিল দিতে রাজি না হওয়ায় তিনি বিষপান করেন বলে অভিযোগ করেছে তার স্বামীর পরিবার।

নিহত হনুফার মা অভিযোগ করে বলেন, তার মেয়েকে বিভিন্ন সময় স্বামীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কিছুদিন আগে তার মেয়ের স্বামী জোর করে ব্লেড দিয়ে মেয়ের গোপনাঙ্গ কেটে দেন বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় তারা কোথাও বিচার পাননি বলে দাবি করেন।

আরও পড়ুন

নাশকতার আশঙ্কায় কক্সবাজারে বাস-গাড়ি পার্কিংয়ে সতর্কতা

১১ নভেম্বর ২০২৬

তার ভাষ্য, আগের সালিশে স্বামী মেয়ের নামে জমি লিখে দিয়েছিলেন। এখন সেই জমির দলিল নেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছিলেন। স্বামীর নির্যাতনের কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে হনুফার স্বামী নবী হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জমির দলিলে স্বাক্ষর করার জন্য স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়েছিলেন তিনি। সেখানে তার স্ত্রীর মা ও ভাইয়েরা দলিলে স্বাক্ষর না করে উল্টো তাকে নির্যাতন করেন। এ কারণেই তার স্ত্রী বিষপান করেছেন বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন নবী হোসেন।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত জাহান জানান, হনুফাকে হাসপাতালে আনার পর প্রায় ১০ মিনিট তার শ্বাস-প্রশ্বাস চলছিল। এ সময় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান চিকিৎসক।

লংগদু থানার ওসি জাকারিয়া বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। থানায় অপমৃত্যু মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লংগদুবিষপানগৃহবধূস্বামী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা