রাঙামাটির লংগদুতে বিষপানে হনুফা বেগম (২৬) নামে তিন সন্তানের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার গুলশাখালী ইউনিয়নের মোহাম্মদপুরে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন বলে জানা গেছে। এদিকে নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর অমানবিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন হনুফা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হনুফা বেগম ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে বিচার-সালিশও হয়। সালিশের একপর্যায়ে স্বামী তার নামে জমি লিখে...