Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘তোর সাথে কথা শেষ হলেই বিষ খাবো’, সহকর্মীকে বলেছিলেন রানা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬
‘তোর সাথে কথা শেষ হলেই বিষ খাবো’, সহকর্মীকে বলেছিলেন রানা

ফাইল ছবি

‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আত্মহত্যা করব। তোর সাথে কথা শেষ হলেই বিষ খাবো’, ফোনে সহকর্মী সাখাওয়াত হোসেনকে বলেছিলেন রানা। তারপর কথামতো করেছেন কাজও। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে মারা যান তিনি।

মেহেদী হাসান রানা (৩৫) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নের অলংকারপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক জাহিদুর রহিম মোল্লার বড় ছেলে। পারিবারিক কলহের জেরে গত শনিবার বিষপান করেন তিনি।

বিষপানের আগে সহকর্মী সাখাওয়াতের সঙ্গে ফোনে কথা হয়েছিল রানার। সেই কথোপকথনের বর্ণনায় সাখাওয়াত জানিয়েছেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে রানা আমাকে ফোন করে। বলেছিল— সবার থেকে তোকে বেশি ভালোবাসি, এজন্যই বলছি— আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আত্মহত্যা করব। আমি এখন লিয়াকত আলী স্কুলের পেছনে আছি, তোর সাথে কথা শেষ হলেই বিষ খাব। তোদের সাথে কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দিস।’

কাঁপা কণ্ঠে সাখাওয়াত বলেছিল, ‘আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছি। বলেছি— দরকার হলে আমার বাসায় এসে থাক। ঢাকায় গিয়ে কাজ কর, তোর দুটি সন্তান আছে। এমন কাজ করিস না। কিন্তু সে বারবার বলেছিল— আমি সিদ্ধান্ত নিয়েই ফেলছি, বোতল আমার হাতে।’ রানা ফোন কেটে দিলে সবাইকে জানিয়েছিলেন সাখাওয়াত। তবে শেষ রক্ষা হয়নি।

স্থানীদের ভাষ্য, রানা নারুয়া বাজার থেকে বিষ কিনে পান করেন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে নেওয়া হয় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মৃত্যু হয় তার।

পরিবারের সদস্যরা জানান, পেশায় রাজমিস্ত্রি ছিলেন রানা। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল তার। এ ছাড়া ছিল কিছুটা মানসিক সমস্যাও। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রব তালুকদার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে; চলমান রয়েছে আইনি প্রক্রিয়া।

আত্মহত্যাবিষপানরাজবাড়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!