Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০০:৩২
শেয়ার করুন:
চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

জার্মানিতে আবারও শ্রেষ্ঠত্ব বায়ার্নের। ছবি: সংগৃহীত

সেই বুন্দেসলিগা সেই বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ ফুটবল লিগে তাদের চ্যালেঞ্জ জানানোর যেন কেউ নেই। আজ আলিয়াঞ্জ অ্যারেনায় ভিএফবি স্টুটগার্টকে ৪-২ গোলে বিধ্বস্ত করে সর্বশেষ ১৪ মৌসুমের ১৩ বারই বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলো তারা।

এবার বায়ার্ন শিরোপা জিতল চার ম্যাচ হাতে রেখে। এটা তাদের রেকর্ড ৩৫তম বুন্দেসলিগার শিরোপা। শনিবার পয়েন্ট টেবিলের দুইয়ে বরুসিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ায় আজ ড্র করলেই চলত তাদের।

কিন্তু দাপুটে জয়ে শিরোপা নিশ্চিত করলেন হ্যারি কেইনরা। ৩০ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৯, সমান ম্যাচে ডর্টমুন্ডের পয়েন্ট ৬৪। বাকি চার ম্যাচে এই ব্যবধান মেটানা সম্ভব নয় ডর্টমুন্ডের।
ভিনসেন্ট কোম্পানির দলের বিপক্ষে স্টুটগার্ট ২১ মিনিটে এগিয়ে গিয়েছিল ক্রিস ফুয়েরিখের গোলে। এরপর ৩১ থেকে ৩৭ মিনিটের মধ্যে ৩ গোল করে জবাবটা দেয় বায়ার্ন।

৩১তম মিনিটে কাছ থেকে গোল করে সমতা ফেরান রাফায়েল গেররেইরো। দুই মিনিট পরই ডি-বক্সে ডান পায়ের শটে বায়ার্নকে এগিয়ে নেন নিকোলাস জ্যাকসন। ৩৭তম মিনিটে আলফোন্সো ডেভিস করেন দলের হয়ে তৃতীয় গোল।

বিরতির পর বদলি নামেন হ্যারি কেইন। ৫২ মিনিটে কাছ থেকে করা হ্যারি কেইনের গোলে জয় নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। বায়ার্ন। ৮৮ মিনিটে চেমা আন্দ্রেস ব্যবধানই কমিয়েছেন শুধু।
এবারের বুন্দেসলিগায় কেইনের গোল সর্বোচ্চ ৩২টি। দুইয়ে থাকা স্টুটগার্টের ডেনিস উন্দাভের গোল কেবল ১৮টি।

সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা কেইনের জেতা তাই সময়ের অপেক্ষা। এটা পেলে ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বুন্দেসলিগায় নিজের প্রথম তিন মৌসুমেই গোল্ডেন বুট জিতবেন কেইন।

জার্মানিকেইনফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    গ্রেপ্তার হচ্ছেন ইকবাল সোবহান

    গ্রেপ্তার হচ্ছেন ইকবাল সোবহান

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা