ভেতর থেকে বন্ধ একটি আবাসিক হোটেলের কক্ষ। সিলিং ফ্যানে ঝুলছে এক তরুণের নিথর দেহ, আর বিছানায় পড়ে আছে এক তরুণীর প্রাণহীন শরীর। ঘটনাস্থলের দৃশ্য দেখে প্রথমে সবারই ধারণা হয়েছিল, প্রেমঘটিত বিরোধের জেরে তরুণীকে হত্যার পর আত্মহত্যা করেছেন তরুণ। প্রায় ১০ মাস তদন্ত শেষে থানা পুলিশও সেই সিদ্ধান্তেই পৌঁছায়।কিন্তু ঘটনাস্থলের কিছু নীরব আলামত যেন অন্য গল্প বলছিল। বালিশের সাদা কভারে রক্তমাখা হাতের ছাপ, ফ্যানে ঝুলন্ত মরদেহের বাঁধা হাত, কক্ষে পড়ে থাকা ভিন্ন ব্র্যান্ডের সিগারেটের ফিল্টার, প্রযুক্তিগত তথ্য এবং ঘটনা...