Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুরে ৩ বছরে ৩৯৬ আত্মহত্যা!

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৭
জামালপুরে ৩ বছরে ৩৯৬ আত্মহত্যা!

গ্রাফিকস: আগামীর সময়

জামালপুরে গত তিন বছরে আত্মহত্যা করেছেন ৩৯৬ জন। জেলা পুলিশের তথ্য বলছে, ২০২৩ সাল থেকে চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাত উপজেলায় আত্মহত্যার এসব ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২৬ জন পুরুষ ও ১৮০ জন নারী। সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে সরিষাবাড়ীতে ১০০টি।

গত আগস্টের তিনটি ঘটনাও সামনে এনেছে সম্পর্ক ও পারিবারিক সংকটের গভীরতা। জামালপুর সদর উপজেলার আশামনির জীবনে প্রেম এসেছিল, সেই সম্পর্ক গড়িয়েছিল বিয়েতে। কিন্তু শেষ পর্যন্ত স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেন। সরিষাবাড়ীর সাদিয়া সাবরিন বৃষ্টি পরিবারের অমতে বিয়ের দুই মাসের মাথায় আত্মহত্যা করেন। একই সময়ে দাম্পত্যের টানাপোড়েনে জামালপুর শহরের একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন শিক্ষার্থী ইসরাত জাহান রিমা।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, আত্মহত্যার ঘটনায় সরিষাবাড়ীর পর জামালপুর সদরে ৮৫, মাদারগঞ্জে ৫৬, মেলান্দহে ৪২, ইসলামপুরে ৪১, দেওয়ানগঞ্জে ৩৮ ও বকশীগঞ্জে ৩৪টি ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রেম ও দাম্পত্যের টানাপোড়েন, পারিবারিক অশান্তি, মানসিক চাপ ও আর্থিক সংকট আত্মহত্যার ঝুঁকি বাড়াতে পারে। তরুণদের ক্ষেত্রে সম্পর্কের বিচ্ছেদ ও পারিবারিক বিরোধ যেমন ভূমিকা রাখছে, তেমনি বয়স্কদের মধ্যে ঋণ ও পারিবারিক চাপও বড় সংকট হয়ে উঠছে।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শামীম ইফতেখার বলেন, ‘আত্মহত্যার চেষ্টা করা অনেক রোগীকে তারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পান। তাদের সঙ্গে কথা বলে মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন ও পারিবারিক অশান্তির বিষয়টি প্রায়ই সামনে আসে। পরিবারকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি স্কুল-কলেজে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ নিয়ে নিয়মিত সচেতনতামূলক আলোচনা করা জরুরি।’

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, আত্মহত্যা প্রতিরোধে পুলিশ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। মসজিদের ইমামদেরও এ বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। পরিবার ও সমাজ সম্মিলিতভাবে এগিয়ে এলে আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব।

আত্মহত্যাজামালপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা