Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

আত্মহত্যা ও আমাদের দায়বদ্ধতা

সুরাইয়া কাউসারী
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২
আত্মহত্যা ও আমাদের দায়বদ্ধতা

কেউ আত্মহত্যা করলে আমরা প্রথমেই জানতে চাই, ‘কেন করল?’ পরীক্ষায় ব্যর্থতা, সম্পর্কের টানাপড়েন, পারিবারিক অশান্তি কিংবা আর্থিক সংকট— সামনে থাকা কারণগুলোর কোনো একটিকে আমরা দায়ী করে কিছুটা স্বস্তি খুঁজি। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি, একজন মানুষ কি সত্যিই একটি ঘটনার কারণে ভেঙে পড়েন? নাকি ঘটনার অনেক আগে থেকেই তার ভেতরে কিছু একটা তিলে তিলে ধ্বংস হতে থাকে?

প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।

বাংলাদেশে আত্মহত্যার পরিসংখ্যানটি বেশ উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে আত্মহত্যাজনিত মৃত্যুর হার ছিল প্রতি লাখে ৮ দশমিক শূন্য ৭, যা ২০৩০ সালের মধ্যে ২ দশমিক ৪-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে স্থানীয় জরিপ বলছে, এই হার তুলনামূলকভাবে এখনো অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অর্থায়নে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) পরিচালিত জাতীয় জরিপ (২০২২-২৩) বলছে, ২০২৩ সালে দেশে ২০ হাজার ৫০৫ জন আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৫৬ জন প্রাণ হারিয়েছেন এবং প্রতি লাখে এই হার ছিল ১২ দশমিক ৪। ২০১৬ সালে প্রতি লাখে এই হার ছিল ১৪ দশমিক ৭।

১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বের আত্মহত্যার প্রবণতা বিশ্লেষণ করে ২০২৫ সালে ল্যানসেট সাময়িকীতে একটি নিবন্ধ প্রকাশিত হয়। এতে বলা হয়, বিশ্বে আত্মহত্যার বয়স সমন্বিত মৃত্যুহার ১৯৯০ সালের প্রতি লাখে ১৪ দশমিক ৯ থেকে কমে ২০২১ সালে ৯ দশমিক শূন্য হয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে ল্যানসেট সাধারণত অনুমিত সংখ্যা ব্যবহার করে।

বিশেষ করে ১৫-১৭ বছর বয়সী নারী এবং ১৮-২৪ বছর বয়সী পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। শহরের তুলনায় গ্রামে আত্মহত্যার হার তুলনামূলকভাবে বেশি। আত্মহত্যার পেছনে সামাজিক, পরিবেশগত ও জিনগত কারণ কাজ করে। নিঃসঙ্গতা, দারিদ্র্য, সামাজিক বৈষম্য, সহিংসতা এবং শৈশবের মানসিক আঘাত মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। জনস্বাস্থ্যবিদরা বলছেন, আত্মহত্যা প্রতিরোধ করতে হলে ঝুঁকিপূর্ণ এলাকা ও বয়সসীমা চিহ্নিত করে নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে আমাদের সবচেয়ে জরুরি প্রশ্ন হওয়া উচিত নয় যে— ‘কেন করল?’ বরং প্রশ্ন হওয়া উচিত— ‘সে যখন ভালো ছিল না, তখন আমরা কি সত্যিই তার পাশে ছিলাম?’

 

লেখক: কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা, সিএস কেয়ার লি., মিরপুর

 

আত্মহত্যাপরীক্ষাপ্রতিরোধপরিসংখ্যানজরিপহ্যালো ডক্টর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১

    advertiseadvertise