কেউ আত্মহত্যা করলে আমরা প্রথমেই জানতে চাই, ‘কেন করল?’ পরীক্ষায় ব্যর্থতা, সম্পর্কের টানাপড়েন, পারিবারিক অশান্তি কিংবা আর্থিক সংকট— সামনে থাকা কারণগুলোর কোনো একটিকে আমরা দায়ী করে কিছুটা স্বস্তি খুঁজি। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি, একজন মানুষ কি সত্যিই একটি ঘটনার কারণে ভেঙে পড়েন? নাকি ঘটনার অনেক আগে থেকেই তার ভেতরে কিছু একটা তিলে তিলে ধ্বংস হতে থাকে?
প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।
বাংলাদেশে আত্মহত্যার পরিসংখ্যানটি বেশ উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযা...