Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

৫ বছর পর বিলিয়নিয়ার ক্লাবের সদস্য হবে কত, গবেষণা কী বলছে?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৩:১৬
৫ বছর পর বিলিয়নিয়ার ক্লাবের সদস্য হবে কত, গবেষণা কী বলছে?

লন্ডনের টেমস নদীতে একটি বড় বিলাসবহুল জাহাজ নোঙর করা আছে। আগামী ৫ বছরে বিশ্বে ধনীদের সংখ্যা প্রায় ২৫% বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

​বিশ্বের আনাচে কানাচে এখন টাকার খেলা চলছে। সাধারণ মানুষ যখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় আছে, তখন একদল মানুষ যেন টাকার গদিতে ঘুমাচ্ছেন। আবাসন পরামর্শক প্রতিষ্ঠান ‘নাইট ফ্র্যাঙ্ক’ এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা বলছে, ২০৩১ সালের মধ্যে বিশ্বে বিলিয়নেয়ারদের সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই করবে। ধনীরা এখন রকেটের গতিতে বাড়িয়ে চলেছেন সম্পদ।

বর্তমানে সারা বিশ্বে ৩,১১০ জন বিলিয়নেয়ার বা বড় লোক আছেন। আগামী পাঁচ বছরে এই সংখ্যা আরও ২৫ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ ২০৩১ সাল নাগাদ পৃথিবীতে মোট ৩,৯১৫ জন ব্যক্তি থাকবেন যাদের সম্পদের হিসাব শুনে আপনার মাথা ঘুরে যাবে। শুধু বিলিয়নেয়ার নয়, মাল্টি-মিলিয়নেয়ার যারা, তাদের সংখ্যাও গত কয়েক বছরে বেড়ে গেছে ৩০০ শতাংশ।

এখন এই পরিস্থিতিতে সব থেকে বড় প্রশ্ন হলো, কেন মানুষ এত দ্রুত বড়লোক হচ্ছে? নাইট ফ্র্যাঙ্কের বিশেষজ্ঞ লিয়াম বেইলি জানান, এর পেছনে আসল জাদুকর হলো আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আজকাল ব্যবসা বড় করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। এআই এর কল্যাণে মানুষ এখন চোখের পলকে বড় বড় সব কোম্পানি গড়ে তুলছে এবং রাতারাতি চলে যাচ্ছে বিশাল অংকের মালিক বনে।

সবচেয়ে বেশি অবাক করা খবর হলো সৌদি আরবকে নিয়ে। তেলের এই দেশে ধনকুবেরের সংখ্যা এখনকার তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়বে। ২০২৬ সালে যেখানে মাত্র ২৩ জন বিলিয়নেয়ার ছিলেন, ২০৩১ সালে সেখানে অন্তত ৬৫ জন কোটিপতি থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া পোল্যান্ড আর সুইডেনেও ধনীদের সংখ্যা হু হু করে বাড়ছে।

একদিকে কিছু মানুষ টাকার পাহাড়ে চড়ছেন, অন্যদিকে গরিবরা আরও গরিব হচ্ছেন। গত বছরের এক রিপোর্ট বলছে, বিশ্বের মাত্র ৬০ হাজার মানুষ বা মাত্র ০.০০১ শতাংশ ধনীর হাতে যে টাকা আছে, তা পৃথিবীর অর্ধেক গরিব মানুষের মোট সম্পদের তিন গুণেরও বেশি। এই বৈষম্য দেখে এখন বিশ্বজুড়ে দাবি উঠছে যেন ধনীদের ওপর বাড়ানো হয় ট্যাক্স।

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হলেন টেসলা আর স্পেসএক্স এর মালিক ইলন মাস্ক। তার নিট সম্পদ প্রায় ৭৮৫ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে আছেন গুগলের ল্যারি পেজ এবং তৃতীয় স্থানে আছেন আমাজনের জেফ বেজোস। এই তিনজনের যে পরিমাণ টাকা আছে, তা দিয়ে কিনে ফেলা সম্ভব বিশ্বের অনেক ছোট ছোট দেশ।

এক সময় ব্রিটেন ছিল ধনীদের স্বর্গ। কিন্তু এখন দিন বদলে গেছে। গত এক বছরে ১৫৬ জন বিলিয়নেয়ার ব্রিটেন ছেড়ে চলে গেছেন অন্য দেশে। সেখানে ধনীদের ওপর কড়া নিয়ম আর ট্যাক্স বসানোর কারণে তারা এখন সিঙ্গাপুর বা দুবাইয়ের মতো নিরাপদ আর শান্ত জায়গা খুঁজছেন। ধনীরা এখন এমন শহরে থাকতে চান যেখানে তাদের ব্যবসা আর পরিবার থাকবে নিরাপদ।

এখন উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি বিলিয়নেয়ার থাকলেও দিন দিন  এশিয়ার পাল্লা ভারী হচ্ছে। নাইট ফ্র্যাঙ্ক বলছে, ২০৩১ সাল নাগাদ এশিয়া প্যাসিফিক অঞ্চল উত্তর আমেরিকাকে পিছে ফেলে দেবে। তখন বিশ্বের প্রায় ৩৮ শতাংশ ধনীই থাকবেন এশিয়ায়। অর্থাৎ ভবিষ্যতে দুনিয়ার টাকার নিয়ন্ত্রণ থাকবে এই অঞ্চলের মানুষের হাতেই।




বিলিয়নেয়ারপরিসংখ্যানধনীগরিববিশ্ব অর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে