Agamir Somoy E-Paper
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!

নীল আঁখি বড়ুয়া, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:২০
৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!

শহিদুল করিম চৌধুরী নিন্টু

চিকিৎসাসেবা দিয়ে জীবন রক্ষাকারী চিকিৎসকদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তবে চিকিৎসকদের পাশাপাশি এমন কিছু মানুষও আছেন, যারা নীরবে প্রচারের আড়ালে থেকে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের অবদান অনেক সময় আলোচনায় আসে না।

তেমনই একজন মানুষ রক্তদাতা শহিদুল করিম চৌধুরী নিন্টু। ৫০ বছরের জীবনে তিনি মুমূর্ষু রোগীদের জন্য ৬৭ বার রক্তদান করেছেন। নিজের সময়, শ্রম ও মানবিক দায়িত্ববোধ থেকে করা এই রক্তদান বহু মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছে। নীরব এই মানবসেবক প্রমাণ করেছেন, একজন স্বেচ্ছায় রক্তদাতাও হতে পারেন অসংখ্য মানুষের জীবন রক্ষার অনন্য সহযোদ্ধা।

নিন্টু পেশায় ব্যবসায়ী, নাট্যচর্চায়ও জড়িত। চট্টগ্রামের ‘তীর্যক নাট্যগোষ্ঠী’র সদস্য। তিনি প্রথম রক্তদান শুরু করেছিলেন ১৯৯৩ সালে।

রক্তদানের শুরুর গল্পটা তার কাছে শোনা যাক। বলছিলেন, ‘বয়স তখন ১৮। পড়াশোনার ব্যস্ততার মধ্যেই খবর পেলাম আমার খালু ক্যানসারে আক্রান্ত। তার জন্য রক্তের প্রয়োজন। আমার বি পজিটিভ রক্তের সঙ্গে মিলে যায় খালুর রক্ত। সাহস করে প্রথমবার রক্ত দিয়ে ফেলি। সেই থেকে শুরু হওয়া এই যাত্রা তিন দশক ধরে চলছে।’

রক্তের জন্য মানুষের খোঁজাখুঁজি, দৌড়াদৌড়ি দেখে নিন্টুর মায়া হয়। তখন তাগিদ অনুভব করেন লোকটির সাহায্য দরকার। এ রকম রাতবিরাতে তিনি রক্তের ডাক পেলে ছুটে যান।

নিন্টু বললেন, ‘আমি প্রায় সময় রাতের বেলায় রক্ত দিই। কারণ রাত ১২টা, ১টা বা ২টার দিকে যখন রক্তের তীব্র সংকট দেখা দিত এবং দাতা পাওয়া যেত না, তখন ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করত।’

রক্ত দেওয়া একটি মানবিক দায়িত্ব, যা প্রচার করার প্রয়োজন নেই। রক্ত দেওয়ার পর কেউ কৃতজ্ঞতা প্রকাশ করলে নিন্টু বিব্রত হন। তাই তিনি রোগীর সামনে সচরাচর যেতে চান না। শুধু নিজে রক্ত দিয়েই থেমে থাকেননি। তার অনুপ্রেরণায় অনেকে রক্তদানে উৎসাহী হয়েছেন। তারই নাট্যদলের এক কর্মী, যিনি রক্ত দিতে ভয় পেতেন। আজ তিনি একজন নিয়মিত রক্তদাতা।

নিন্টুর এই দীর্ঘ যাত্রায় বর্তমানে কিছুটা বিরতি এসেছে তার শারীরিক অসুস্থতার কারণে। বর্তমানে রোগে আক্রান্ত হয়ে নিজেই চিকিৎসাধীন। তাই এখন আর আগের মতো রক্ত দেওয়া সম্ভব হয় না বলে জানালেন তিনি।

রক্তদান-পরবর্তী সময়ে শারীরিক দুর্বলতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি কাজ করে, সে বিষয়ে তার অভিজ্ঞতা ভিন্ন। নিন্টু বলেছেন, ‘পর্যাপ্ত ঘুম আর মানসিক শক্তি থাকলে রক্তদান শরীরে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।’ চিকিৎসকরা বলেছেন, একজন ব্যক্তি ১৮ বছর বয়স থেকে রক্ত দিতে পারেন।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    নেদারল্যান্ডস
    ২
    জাপান
    ২
    ১৫ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    ইকুয়েডর
    ০
    ১৫ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    সুইডেন
    ০
    তিউনিশিয়া
    ০
    ১৫ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    স্পেন
    ০
    কেপ ভার্দে
    ০
    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    ১৫ জুন ২০২৬, ০০:৫৯

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    ১৫ জুন ২০২৬, ০১:৩১

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ১৫ জুন ২০২৬, ০১:১৬

    ডাচদের সঙ্গে দুইবার পিছিয়েও অদম্য জাপানের ড্র

    ডাচদের সঙ্গে দুইবার পিছিয়েও অদম্য জাপানের ড্র

    ১৫ জুন ২০২৬, ০২:২৯

    গরমে বাচ্চাকাচ্চা নিয়ে টিকতে পারছি না : আটকে পড়ার চতুর্থ দিন

    গরমে বাচ্চাকাচ্চা নিয়ে টিকতে পারছি না : আটকে পড়ার চতুর্থ দিন

    ১৫ জুন ২০২৬, ০৩:১৩

    বিশ্বকাপে ব্রাজিলের গোলের রেকর্ড ভাঙল জার্মানি

    বিশ্বকাপে ব্রাজিলের গোলের রেকর্ড ভাঙল জার্মানি

    ১৫ জুন ২০২৬, ০২:৪৬

    এআই ক্যামেরার জালে আটকা

    এআই ক্যামেরার জালে আটকা

    ১৫ জুন ২০২৬, ০২:১৮

    এক মামলায় চলছে বিচার, তদন্তে ৫

    এক মামলায় চলছে বিচার, তদন্তে ৫

    ১৫ জুন ২০২৬, ০২:৩৫

    বাংলাদেশে জাপানি গাড়ির বাজার দখল করছে চীন

    বাংলাদেশে জাপানি গাড়ির বাজার দখল করছে চীন

    ১৫ জুন ২০২৬, ০২:৫৩

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ১৫ জুন ২০২৬, ০৩:০৭

    ম্যানহোলের ঢাকনা কোথায় যায় কীভাবে ফেরে

    ম্যানহোলের ঢাকনা কোথায় যায় কীভাবে ফেরে

    ১৫ জুন ২০২৬, ০০:১৯

    যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি...

    যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি...

    ১৫ জুন ২০২৬, ০০:২৩

    ইউজিসির তালিকায় পিছিয়ে পাবিপ্রবি, শিক্ষার্থীদের ক্ষোভ

    ইউজিসির তালিকায় পিছিয়ে পাবিপ্রবি, শিক্ষার্থীদের ক্ষোভ

    ১৫ জুন ২০২৬, ০৩:৪০