জাপানের বিপক্ষে নেদারল্যান্ডসের একাদশে নেই ডাচ লিগের কেউ
জাপান এবারের বিশ্বকাপের ডার্কহর্স। আর তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস বরাবরের মতই ফেভারিট। দুই দলের আজকের গ্রুপ পর্বের ম্যাচটা তাই উপভোগ্য হতে যাচ্ছে।
এমন ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার নেদারল্যান্ডসের শুরুর একাদশে নেই ডাচ শীর্ষ লিগের কোনো খেলোয়াড়। প্রতিপক্ষ জাপানের শুরুর একাদশে অবশ্য আছে জাপানের শীর্ষ লিগে খেলা দুই ফুটবলার- আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে।
লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্ডিল ফন ডাইক ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আজ খেলছেন মৌসুমে ৬৬তম ম্যাচ । ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে এটিই সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির।
প্রথম ২৫ মিনিটে গোল পায়নি কোনো দলই।
নেদারল্যান্ডস একাদশ: ফেরব্রুখেন, ফন দে ফেন, ফন ডাইক, ফান হেকে, ডামফ্রিস, রাইন্ডার্স, ডি ইয়ং, গ্রেভেনবের্গ, গাকপো, মালেন, সামারভিল।
জাপান একাদশ: সুজুকি, ইতো, তানিগুচি, ওয়াতানাবে, নাকামুরা, কামাদা, সানো, দোয়ান, মায়েদা, কুবো, উয়েদা।
- ২৭ মিনিট আগে(০৩:২৭)

সামারভিলের গোলে ডাচদের লিড
বিরতির আগে গোল পায়নি কোনো দল। বিরতি শেষে ৫১–৬৪ এই ১৩ মিনিটে দুই দল করল তিন গোল। ৬৪ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল। অসাধারণ উইং প্লেতে হয়েছে এই গোল।
গ্রেভেনবের্গ মাঝমাঠে সময় ও জায়গা পেয়ে পাস দেন সামারভিলকে। ডান পায়ের চমৎকার টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের শটে বাম পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। - এক ঘণ্টা আগে(০৩:০০)

ফন ডাইকের গোলের পর সমতা ফেরাল জাপান
৫১ মিনিটে গোলের দেখা পেল নেদারল্যান্ডস। ফন ডাইকের অসাধারণ হেডে লিড পেল ডাচরা। রেইন্ডার্সের ক্লিয়ার করা ফ্রি-কিক থেকে নেদারল্যান্ডস নতুন করে আক্রমণ সাজিয়ে ডানদিকে গ্রাভেনবার্চকে খুঁজে নেয়। এরপর ডাচ মিডফিল্ডার বক্সে বল দেন ফন ডাইককে। ডানদিকের নিচের কোণায় অসাধারণ হেডে বল জালে পাঠান তিনি।
সমতা ফেরাতে অবশ্য বেশি দেরি করেনি জাপান। ৫৭ মিনিটে সমতা ফেরান কেইতো নাকামুরা। তাকেফুসা কুবো বাম দিকে সময় নিয়ে কেইতো নাকামুরাকে খুঁজে নেন, যিনি ভেতরে ঢুকে পেনাল্টি বক্সের ঠিক ওপর থেকে নেওয়া শটে বল জালে জড়ায়।
যাওয়ার পথে বলটি ইয়ান পল ফন হেকের গায়ে লেগে সামান্য দিক পরিবর্তন করেছিল।
নেদারল্যান্ডস বলের দখল নিজেদের কাছে রেখেছে। জাপান, বল দখলে রাখা ছাড়াও তারা খুশি। জাপান জানে তারা কী করছে। তারা পাল্টা আক্রমণে ডাচদের ঘায়েল করার চেষ্টা করছিল। দুটি আলাদা ধরনের খেলার কৌশলগত লড়াইটা উপভোগই করছেন দর্শকরা। - এক ঘণ্টা আগে(০২:৪৯)

বিরতির আগে গোল পায়নি নেদারল্যান্ডস-জাপান
ফিফা র্যাংকিংয়ে নেদারল্যান্ডস আছে ৮ নাম্বারে আর জাপানের অবস্থান ১৮তে। এশিয়ার পরাশক্তি জাপান তাদের চেয়ে ১০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি।
নেদারল্যান্ডসের এগিয়ে যাওয়ার অন্যতম সুযোগ ছিল ৩৪ মিনিটে। কর্নার থেকে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল মালেনের হেড কোনোমতে ঠেকান জাপানের গোলকিপার জিওন সুজুকি। বিরতির আগে তিন তিনটি সেভ করেছেন তিনি।
নেদারল্যান্ডসের বল পজেশন ছিল ৬৯ শতাংশ আর জাপানের ৩১ শতাংশ। ডাচরা লক্ষ্যে শট রাখতে পেরেছিল তিনটি, জাপান অবশ্য কোনো শটই নিতে পারেনি লক্ষ্যে।


