Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

নতুন যুগের ইঙ্গিত বলছেন বিশ্বনেতারা

আল-জাজিরা ও রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৫৭
নতুন যুগের ইঙ্গিত বলছেন বিশ্বনেতারা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক শীর্ষ নেতারা। এ সমঝোতাকে শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ, ইউরোপের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত শান্তি চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার ভাষ্য, এ চুক্তির ফলে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালির পুনরায় উন্মুক্তকরণ এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো তৈরি হয়েছে, যা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এদিকে চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও। ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা কূটনৈতিক প্রচেষ্টার ফল।’ সব পক্ষকে দ্রুত ও পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। তার মতে, হরমুজ প্রণালি কোনো শর্ত ছাড়াই পুনরায় খুলে দিতে হবে, যা আন্তর্জাতিক অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রযুক্তিগত আলোচনায় সহযোগিতা করতে প্রস্তুত তার দেশ। হরমুজ প্রণালিতে শুল্কমুক্ত ও অবাধ নৌচলাচল নিশ্চিতে জোর দেন তিনি এবং বলেন, চুক্তির বিস্তারিত শর্তগুলো দ্রুত চূড়ান্ত করা জরুরি।

আরও পড়ুন

১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর

১৫ জুন ২০২৬

এ সমঝোতাকে স্বাগত জানিয়ে মধ্যস্থতাকারীদের ভূমিকার প্রশংসা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। পাকিস্তানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের ধন্যবাদ জানান তিনি এবং বলেন, এই শান্তি প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখবে কাতার।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করতে পারে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ উদ্যোগ আঞ্চলিক পরিস্থিতিকে রূপান্তরের সুযোগ তৈরি করেছে এবং এর ফলে জ্বালানি দামেরও স্থিতিশীলতা আসতে পারে। তার দাবি, কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না ইরান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, শিগগিরই শান্তিপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ চুক্তি ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অর্জন।’

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে একে ‘মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা’ বলে উল্লেখ করেছে তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস।

তবে বিশ্লেষকদের মতে, এখনো রয়ে গেছে কিছু সংশয়। পূর্ণাঙ্গ চুক্তিতে একমত হয়নি দুই পক্ষ, এমনকি বাস্তবায়ন নিয়েও রয়ে গেছে অনিশ্চয়তা। তাই এই ঘোষণা বাস্তব শান্তির দিকে অগ্রগতি নাকি কেবলই রাজনৈতিক কৌশল, তা নির্ভর করবে আগামী দিনে দুই দেশের কার্যক্রমের ওপর।  

যুক্তরাষ্ট্রইরানশান্তিচুক্তিবিশ্বনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের