Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন

১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:০৯
১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে সম্পন্ন হয়েছে যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। সবাইকে অভিনন্দন।’ তিনি আরও বলেন, ‘আমি হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের সব জাহাজ চলাচল শুরু করুক। তেল প্রবাহিত হোক।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা কার্যকর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তার দাবি, সব ফ্রন্টে, এমনকি লেবাননেও, সামরিক কার্যক্রমের ‘তাৎক্ষণিক ও স্থায়ী সমাপ্তি’ ঘোষণা করেছে উভয় পক্ষ।

শাহবাজ শরিফ আরও জানান, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক আয়োজন হবে। এ সমঝোতায় প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি কাতারের সহায়তারও প্রশংসা করেন। তার ভাষ্য, সৌদি আরব ও তুরস্কের নেতৃত্বও এ প্রক্রিয়ায় রেখেছে গুরুত্বপূর্ণ অবদান।

আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে এ সপ্তাহে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, চূড়ান্ত চুক্তির বিষয়ে ৬০ দিনের সময়সীমার মধ্যে আলোচনা চলবে। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন, বিশেষ করে যুদ্ধবিরতি কার্যকর করা, অবরোধ প্রত্যাহার এবং সম্পদ ফেরত দেওয়ার বিষয়গুলো যাচাইয়ের পরই শুরু হবে এই আলোচনা।

তিনি আরও বলেছেন, আগামী শুক্রবার যে দিন আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে, সেদিন দুই পক্ষের প্রতিনিধিদল বৈঠক করবে ভবিষ্যৎ আলোচনার কাঠামো নির্ধারণে।

যুক্তরাষ্ট্রইরানশান্তিচুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের