Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বাংলাদেশি যুবক

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:০৪
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বাংলাদেশি যুবক

সংগৃহীত ছবি

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক বাংলাদেশি যুবক।

নিহত মাফল মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বাসিন্দা এবং বানু মিয়ার ছেলে।

স্বজনদের অভিযোগ, জীবিকার তাগিদে এক মাস ১২ দিন আগে রাশিয়ায় যান মাফল। রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে নেওয়া হলেও পরে তাকে পাঠানো হয় যুদ্ধের ময়দানে। গত ২৯ মে থেকে তার সঙ্গে ছিল না পরিবারের কোনো যোগাযোগ। পরে রবিবার স্বজনদের জানানো হয়, ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন তিনি।

পরিবারের ভাষ্য, রাশিয়ায় যাওয়ার পর মাফল একাধিকবার মোবাইল ফোনে জানিয়েছিলেন, যে কাজের আশ্বাস দিয়ে নেওয়া হয়েছিল, সেই কাজ দেওয়া হয়নি। পরিবর্তে তাকে পাঠানো হয়েছে যুদ্ধের ময়দানে। এ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে দোয়াও চেয়েছিলেন তিনি।

নিহতের চাচা আনিস বলেন, ‘জীবিকার তাগিদে রাশিয়ায় গিয়েছিল আমার ভাতিজা। যে এজেন্সির মাধ্যমে গেছে সে, তারা বলেছিল রাজমিস্ত্রির কাজের কথা। পরে জানতে পারি, তাকে পাঠানো হয়েছে যুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের আবেদন, যেন আর কোনো বাংলাদেশি এমন দালাল চক্রের শিকার না হয়। জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।’

নিহতের ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘এক মাস ১২ দিন আগে রাশিয়ায় গিয়েছিল আমার ভাই। আজ জানতে পারলাম ড্রোন হামলায় মারা গেছে সে। সরকারের মাধ্যমে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’

নিহতের বোন আছিয়া বলেন, ‘একসঙ্গে রাশিয়ায় গিয়েছিল আমার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি। তাদের পাঠিয়ে দেওয়া হয় সেনা শিবিরে। আমার ভাই অনেক অনুরোধ করেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। এখন আমাদের একটাই দাবি, তার মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়।’

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, বিষয়টি তার জানা আছে। পরিবারের সঙ্গে করা হচ্ছে যোগাযোগ। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।

 

জামালপুরড্রোন হামলারাশিয়ায় নিহত যুবক
    শেয়ার করুন:
    Advertisement
    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise