Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২৪ ঘণ্টার ২০ ঘণ্টাই অন্ধকার পিরোজপুর

এস এম আবু জাফর, পিরোজপুর
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:১৩
২৪ ঘণ্টার ২০ ঘণ্টাই অন্ধকার পিরোজপুর

গ্রাফিকস: আগামীর সময়

তীব্র গরমে পুড়ছিল পিরোজপুর। এর মধ্যেই গত রবিবার নেমে আসে চরম বিপর্যয়। ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই জেলা জুড়ে ছিল বিদ্যুতের হাহাকার। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় স্থবির হয়ে পড়ে জনজীবন। তবে পরদিন সোমবার থেকে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ ছিল অনেকটাই স্বাভাবিক।

পিরোজপুর গত ২১ জুন পড়ে ব্ল্যাকআউটের কবলে। সেদিন লোডশেডিংয়ের পরিমাণ সব রেকর্ড ছাড়ায়। ওইদিন মাত্র চার ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছেন গ্রাহকরা। বাকি ২০ ঘণ্টাই চাহিদা মেটাতে ব্যর্থ হয় বিদ্যুৎ বিভাগ।

পরিসংখ্যান বলছে, গত শনিবার পিরোজপুর জেলায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৭০ মেগাওয়াট। এর বিপরীতে প্রাপ্তি ছিল মাত্র ৩৭ মেগাওয়াট। ফলে ওইদিন জেলা জুড়ে প্রায় ৪২ শতাংশ লোডশেডিং করতে হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন।
‎

​গ্রাহকদের ভোগান্তির চরম সীমা ছাড়ায় পরদিন রবিবার। ওইদিন জেলা জুড়ে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই চাহিদা অনুযায়ী সম্ভব হয়নি বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ বিভাগ মাত্র চার ঘণ্টা গ্রাহকদের পূর্ণ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে সক্ষম হয়। ওই ২০ ঘণ্টায় আবার লোডশেডিং করতে হয়েছে মোট চাহিদার ২০ শতাংশ। সেদিন জেলায় বিদ্যুতের গড় চাহিদা ছিল ৫৯ মেগাওয়াট এবং গড় প্রাপ্তি ছিল মাত্র ৪৭ মেগাওয়াট। ওইদিন সর্বোচ্চ ৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রাপ্তি ছিল মাত্র ৫২ দশমিক ৬ মেগাওয়াট। ফলে তীব্র গরমে সাধারণ মানুষ মুখোমুখি হন চরম ভোগান্তির, ব্যবসায়ীরা শিকার হন লোকসানের।

টানা লোডশেডিংয়ে জেলার মানুষের উঠেছিল নাভিশ্বাস। শহরের কাপড় ব্যবসায়ী কামাল হোসেন জানালেন, শনি ও রবিবার বেচাকেনা পুরো অচল ছিল। গরমে ক্রেতারা দোকানেই ঢুকছিল না। আইপিএস চার্জ করারও সময় পাননি। জেনারেটর চালিয়েও গুনতে হয়েছে লোকসান।

একই ধরনের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করলেন বিদ্যুৎ গ্রাহক মো. সুমন খান। বললেন, ‘২১ জুন রাতে ছোট বাচ্চা আর বয়স্ক বাবা-মাকে নিয়ে সারা রাত জেগে কেটেছে। ভাষায় প্রকাশের মতো কষ্ট না।’

সামনে পরীক্ষা থাকায় বিদ্যুতের এমন সংকটে পড়াশোনায় মারাত্মক ক্ষতির কথা জানাল কলেজছাত্র সাকিব শেখ।

অবশ্য সোমবার থেকে বিদ্যুৎ সরবরাহের চিত্রে বড় পরিবর্তন আসে। এদিন সর্বোচ্চ ৭৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৭৩ দশমিক ৫ মেগাওয়াট। ফলে লোডশেডিংয়ের পরিমাণ কমে ৫ দশমিক ৭ শতাংশে নেমে আসে। গতকাল বিকালে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জেলার কোথাও লোডশেডিংয়ের খবর পাওয়া যায়নি।

পিরোজপুর বিদ্যুৎ বিভাগের জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেন বললেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছেন। গ্রাহকদের ‘সাময়িক ভোগান্তি’র জন্য করলেন দুঃখ প্রকাশও।

পিরোজপুরবিপর্যয়বিদ্যুতবিদ্যুৎব্ল্যাকআউটপরিসংখ্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে