Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭
গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর গাবতলীর দীপনগর এলাকায় মাছ বহনকারী একটি ফ্রিজিং গাড়ি মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন ইমরান হোসেন (২৫) নামে এক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দীপনগর মাছের আড়তের পাশে ঘটে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ৩৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে। তিনি কোল্ড স্টোরের কর্মী ছিলেন।

আরও পড়ুন

ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

০৯ আগস্ট ২০২৬

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দারুসসালাম থানাকে জানানো হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে আহত ফারুক হোসেনের।

আহত ফারুক হোসেন (৪০) অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তিনি মাছের কোল্ড স্টোরের সিএএসডি গাড়ির চালক। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রামে।

হাসপাতালে আহতদের নিয়ে আসা উদ্ধারকারী মো. সবুজ জানান, দীপনগর এলাকায় কোল্ড স্টোরের সামনে মাছ বহনকারী একটি ফ্রিজিং গাড়ি মেরামত করা হচ্ছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

তিনি বলেন, ‘এতে সেখানে আশপাশে থাকা বেশ কয়েকজন আহত হয়। আমরা গুরুতর আহত ইমরানসহ দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক ইমরানকে মৃত বলে জানান। আহত ফারুক (৪০) চিকিৎসাধীন রয়েছেন।’

রাজধানীসিলিন্ডার বিস্ফোরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার