Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

  • ভিডিও ছড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭
ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন (ভূমি) কার্যালয়ে কর্মচারী শামসুন নাহার গভীর ঘুমে আচ্ছন্ন থাকার দৃশ্য ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারী শামসুন নাহারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

জানা যায়, গত সোমবার সাড়ে ৩টার দিকে গয়াবাড়ী ইউনিয়ন (ভূমি) অফিসে ঘটে এ ঘটনা। ওই সময় অফিসে উপস্থিত কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট কর্মচারীকে দাপ্তরিক সময়ে ঘুমিয়ে থাকতে দেখেন। এদের মধ্যে একজন ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার সরকারি দপ্তরে দাপ্তরিক শৃঙ্খলা, কর্মঘণ্টায় দায়িত্ব পালন এবং জনসেবার মান নিয়ে প্রশ্ন ওঠে। সেবা নিতে আসা ব্যক্তিদের অভিযোগ, সরকারি অফিসে সেবা নিতে এসে এ ধরনের দৃশ্য জনমনে নেতিবাচক বার্তা দেয় এবং সরকারি সেবার প্রতি মানুষের আস্থাকে ক্ষুণ্ণ করে। অন্যদিকে, এমন ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করাটাকেও অন্যায় মনে করেন কেউ কেউ।

তবে জানা যায়, শারীরিকভাবে অসুস্থ ছিলেন ওই কর্মচারী। তাই সামাজিক মাধ্যমে অনেকেই বিষয়টিকে মানবিকভাবে বিবেচনারও অনুরোধ করেছেন।

আরও পড়ুন

বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

০৯ আগস্ট ২০২৬

এ ব্যাপারে গয়াবাড়ী ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আবু রাইয়ান বলেন, ‘বিকেল ৪টায় উপজেলা অফিসে মিটিং থাকায় আমি সাড়ে ৩টার দিকে অফিস থেকে বের হয়ে যাই। এরপর শামসুন নাহার অফিসে ছিলেন। তিনি কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তবে ঘটনাটি জানার পর ইতোমধ্যেই তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।’

এ বিষয় ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, ‘অফিস চলাকালীন দায়িত্ব পালনে অবহেলার কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি বিধি মোতাবেক নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।’

ডিমলার ইউএনও মো. ইমরানুজ্জামান জানান, ঘটনার পর সংশ্লিষ্ট কর্মচারীকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তার লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী নেওয়া হবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা।

এদিকে অভিযুক্ত কর্মচারী শামসুন নাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নীলফামারীভাইরাল ভিডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার