গ্যাস ও বিদ্যুতের সরবরাহ ঘাটতিতে ভোগান্তির অন্ত নেই গাজীপুর এবং পার্শ্ববর্তী ঢাকার সাভার ও আশুলিয়ায়। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোয় নেমে এসেছে স্থবিরতা। আশঙ্কাজনক হারে কমছে উৎপাদন ও বিদেশি অর্ডার। পরিণতিতে বাড়ছে দেনা। এমতাবস্থায় কারখানা বন্ধ রেখে খরচ কিছুটা কমানোর চেষ্টায় শিল্প মালিকরা। এমনকি যেসব কারখানার অর্ডার কিছুটা কম, কাজের চাপও তেমন নেই, আবার গ্যাস ও বিদ্যুতের সংকট— সেগুলো বন্ধ।
গাজীপুর বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চলগুলোর অন্যতম। এখানে রয়েছে কয়েক হাজার তৈরি পোশাক, টেক্সটাইল, স্পিনিং, ড...